সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Corona Virus) আক্রান্তদের হাসপাতালে ভরতির ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। অনেকক্ষেত্রেই দেখা যাচ্ছে বেড মিলছে না। এই পরিস্থিতিতে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য বিশেষ ব্যবস্থা করা হল এমআর বাঙুর হাসপাতালে (MR Bangur )। জানানো হয়েছে, তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য সেখানে রাখা হয়েছে ৬ টি ‘ডেডিকেটেড বেড’।
জানা গিয়েছে, এখনও পর্যন্ত মাত্র একজন তৃতীয় লিঙ্গের মানুষ করোনা আক্রান্ত হয়ে বাঙ্গুর হাসপাতালে ভরতি হয়েছিলেন। বেশ কিছুদিন আগে সুস্থ হয়ে ঘরেও ফিরেছেন তিনি। শেষ পাওয়া খবর অনুযায়ী, এহেন ঘটনা আপাতত আর নেই। তা সত্ত্বেও পরবর্তী পরিস্থিতির কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যভবন। বাঙুর হাসপাতালের সুপারের কথায়, “সব মানুষের সমস্যার কথা ভেবেই স্বাস্থ্যভবন এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা নির্দেশ মতো কাজ করেছি মাত্র।” উল্লেখ্য, রাজ্যের মধ্যে একমাত্র এই হাসপাতালেই ‘ডেডিকেটেড বেডে’র ব্যবস্থা করা হয়েছে।
[আরও পড়ুন: করোনা আক্রান্ত বৃদ্ধাকে আবাসনে থাকতে বাধা, হাসপাতালে ভরতি করাতে গিয়ে নাকাল চিকিৎসক]
প্রসঙ্গত, করোনার দাপট ক্রমশ বেড়েই চলেছে রাজ্যে। ফের লকডাউন জারি করা সত্ত্বেও হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই বাংলার মোট সংক্রমিতের সংখ্যা ৮৬ হাজারের গণ্ডি পেরিয়েছে। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৯০২। সেইসঙ্গে সুস্থও হচ্ছেন বহু মানুষ। এখনও পর্যন্ত রাজ্যের ৬১, ০২৩ করোনা আক্রান্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।
[আরও পড়ুন: এক শরীরে দু’বার বাসা বাঁধছে করোনা! আশঙ্কা কমাতে নতুন পদ্ধতিতে চিকিৎসা হবে কলকাতা মেডিক্যালে]
সর্বশেষ খবর
-
কলকাতার পর পুরুলিয়া, মিড ডে মিলের দায়িত্বে ইসকন! রাঁধুনীরা কাজ হারাবেন! কী জানালেন শুভেন্দু?
-
বিশাল হাতে শাপমোচন, সাডেন ডেথে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান
-
চাষের আড়ালে পাকিস্তানের চরবৃত্তি! এবার দিনহাটা সীমান্ত থেকে গ্রেপ্তার যুবক, ‘স্লিপার সেলে’র জাল কত দূর?
-
গোবিন্দাকে ‘সুগার ড্যাডি’ কটাক্ষ স্ত্রী সুনীতার, কেন তেড়েফুড়ে উঠলেন সলমনের প্রাক্তন সোমি?
-
পকসো আইন লঙ্ঘন! সমাজমাধ্যম জুড়ে শিশু নিগ্রহের কনটেন্ট, কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের