অর্ণব আইচ ও নিরুফা খাতুন: ঠিক যেন পার্ক স্ট্রিটের সুজেট কাণ্ডের পুনরাবৃত্তি। খাস কলকাতায় ফের রাতের অন্ধকারে পানশালার গায়িকাকে ধর্ষণের অভিযোগ। পানশালা থেকে গাড়িতে করে তুলে নিয়ে গিয়ে একটি নির্জন জায়গায় তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। মধ্য কলকাতার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুরো ঘটনাটি যাচাই করছেন হেয়ার স্ট্রিট থানার পুলিশ আধিকারিকরা।
পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম তৌসিফ আলি। ওই পানশালার কাছেই তার একটি চায়ের দোকান রয়েছে। হেয়ার স্ট্রিট এলাকার ডেকার্স লেনে ওই পানশালাটিতে কাজ করেন গায়িকা। অভিযুক্ত ব্যক্তি প্রায়ই পানশালায় মদ্যপান করার সময় গায়িকার গান শুনত। সেই সূত্র ধরেই ওই যুবতীর সঙ্গে ব্যক্তিটির পরিচয় হয়। গত সোমবার রাতে পানশালা বন্ধ হওয়ার পর ওই যুবক যুবতীকে ঘোরাঘুরির পর তাঁর বাড়িতে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। এতে রাজি হন যুবতীও। নির্যাতিতার অভিযোগ, তাঁকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে তাঁকে মাদক মেশানো পানীয় খাওয়ায়। তাঁকে গঙ্গার ধারে নিয়ে যায় ওই যুবক। স্ট্র্যান্ড রোডের একটি জায়গায় গাড়ি থামিয়ে তাঁকে জোর করে নামানো হয়।
[আরও পড়ুন: এক দেশ, এক আইন! ইতিহাস গড়ে উত্তরাখণ্ডে পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল]
যুবতীর দাবি, এর পর তাঁর বিশেষ কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর তিনি অসুস্থ বোধ করেন। বুঝতে পারেন, তাঁকে ধর্ষণ করা হয়েছে। তিনি কোনওমতে বাড়ি ফিরে আসেন। মঙ্গলবার তিনি হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তখনকর মতো তৌসিফের সন্ধান পায়নি। যদিও পুলিশ আধিকারিকদের কাছে খবর আসে যে, মঙ্গলবার রাতে ফের যুবক ওই পানশালায় মদ্যপান করতে আসতে পারে। সে পানশালায় আসামাত্রই পুলিশ তাকে গ্রেপ্তার করে। বুধবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ তদন্ত করছে। যে গাড়ি করে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল, সেটিরও সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।
[আরও পড়ুন: ‘যোগ্যশ্রী’ প্রকল্প নিয়ে বড়সড় ঘোষণা মমতার, কী বললেন?]
সর্বশেষ খবর
-
সোশাল মিডিয়ায় আলাপ, ভিনরাজ্যে ‘ধর্ষণে’র শিকার বঙ্গকন্যা, প্রভাব খাটিয়ে জেলমুক্ত যুবক!
-
কঠিন সময়ে অলকাকে বিশেষ বার্তা শানু ও শানের, কী বললেন তাঁরা?
-
ভারতে ঢুকেছিল তিনটি পাকিস্তানি বিমান, এয়ার ইন্ডিয়া বিপত্তির এক সপ্তাহ আগে
-
সারান্ডায় তাড়া খেয়ে বাংলামুখী, ১৪ বছর পর ‘ঘরে’ই আশ্রয় নাকি আত্মসমর্পণ মাওবাদী আকাশের?
-
তারাতলার গুদাম নির্মাণে ‘কুখ্যাত’ আসগর, বিপর্যয়ের বহু আগেই বন্দর কর্তৃপক্ষকে জানিয়েছিল বাম কর্মী ইউনিয়ন