Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৬ সেপ্টেম্বর ২০২৬
Molest

ঠাকুরপুকুরে কোচিং সেন্টারে ছাত্রীকে যৌন হেনস্তা! গ্রেপ্তার শিক্ষক

অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৮, ২০২২, ১৯:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৮, ২০২২, ১৯:৫৭

options
link
ঠাকুরপুকুরে কোচিং সেন্টারে ছাত্রীকে যৌন হেনস্তা! গ্রেপ্তার শিক্ষক zoom
ছবি: প্রতীকী।
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। এবার ঘটনাস্থল ঠাকুরপুকুর (Thakurpukur)। ইতিমধ্যেই নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, অভিযুক্তের নাম সুরজিৎ ভট্টাচার্য। ঠাকুরপুকুরের ভট্টাচার্য পাড়া রোড়ের বাসিন্দা সে। ওই এলাকাতেই একটি কোচিং সেন্টার চালাত অভিযুক্ত। অভিযোগ, সেখানকার এক ছাত্রীর সঙ্গেই অভব্য আচরণ করে সুরজিৎ ভট্টাচার্য। ছাত্রীকে যৌন হেনস্তা করে বলে অভিযোগ। বাড়িতে বিষয়টি জানানোর পরই নাবালিকাকে সঙ্গে নিয়ে পুলিশের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। সুরজিতের বিরুদ্ধে দায়ের করা হয় মামলা। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ৬ মাস আগে বাপের বাড়ি গিয়ে আর ফেরেননি বধূ, স্ত্রীকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধরনায় স্বামী]

কোচিং সেন্টারের এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবল শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। কোচিং সেন্টার মানে সেখানে একসঙ্গে অনেক পড়ুয়া পড়াশোনা করে, ফলে সেখানে এধরণের ঘটনা কীভাবে ঘটল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এদিকে অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা।

[আরও পড়ুন: বাড়ির ছাদ ফুঁড়ে উঠেছে নারকেল গাছ, দোতলা বাড়ি বানিয়ে তাক লাগালেন পুলিশকর্মী]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.