অর্ণব আাইচ: লকডাউনে রাস্তায় কোনও গাড়ি নেই। নেই অ্যাম্বুল্যান্সও। তাই এক হাসপাতাল ফেরানোয় অটো করেই প্রসূতিকে নিয়ে অন্য হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন পরিবারের লোকেরা। কিন্ত সেখানেই পৌঁছনোর আগেই অটোয় পুত্র সন্তানের জন্ম দিলেন মহিলা। তাঁদের দিকে সহযোগিতার হাত বাড়ালেন কলকাতা পুলিশের আধিকারিকরা।
জানা গিয়েছে, বুধবার কসবার রাজডাঙা এলাকার বাসিন্দা ওই গৃহবধূ প্রসব যন্ত্রণা অনুভব করেন। দক্ষিণ কলকাতার যে হাসপাতালে তিনি গত কয়েক মাস ধরে দেখাচ্ছিলেন, সেখানে তাঁকে নিয়ে গেলে ভরতির ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দেয়। এই অবস্থায় প্রসূতিকে বিজন সেতুর কাছে নিয়ে আসতেই প্রসব যন্ত্রণা প্রবল হয়। অবস্থা বুঝে চালক অটোটি রাস্তার এক পাশে দাঁড় করিয়ে দেন।
[আরও পড়ুন: করোনা আবহের মাঝেই খাতা দেখা শেষ, জুনের মাঝামাঝি প্রকাশিত হবে মাধ্যমিকের ফল]
সেখানেই অটোর মধ্যে পুত্রসন্তানের জন্ম দেন ওই মহিলা। কী করবেন বুঝতে না পেরে পরিবারের লোকেরা ১০০ ডায়ালে ফোন করেন। পুলিশ জানিয়েছে, লালবাজারের পক্ষ থেকে গড়িয়াহাট থানাকে সতর্ক করা হয়। থানার ডিউটি অফিসার ও কাছেই কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট সেখানে পৌঁছন। ওই অবস্থায় ফার্ন রোডের একটি নার্সিংহোমে প্রসূতি ও সদ্যোজাতকে নিয়ে যাওয়া হয়। পুলিশের সহযোগিতায় সেখানেই ভরতি করা হয় ওই মহিলা ও সদ্যোজাতকে। মা ও ছেলে সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ।
[আরও পড়ুন: খোদ কলকাতা হাই কোর্টের অন্দরে এবার করোনা আতঙ্ক, বন্ধ বিশেষ বেঞ্চগুলিও]
সর্বশেষ খবর
-
‘বিজেপির মন্ত্র আমি নয় আমরা’, সরকারি কাজের মূল্যায়নে দলের নজরদারি চান মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
অঙ্গনওয়াড়ির খাবারে আস্ত সাপ! সেই খাবারের প্যাকেট দেওয়া হল অন্তঃসত্ত্বাকে, তারপর…
-
বিশ্রী ফলের পরেও তৃণমূলে গুরুত্বহীন উত্তর, মমতার গড়া কমিটিতে শুধু গৌতম
-
অভিষেকেই ঘূর্ণি সুথারের, দ্বিতীয় দিনেই জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া
-
পর্বতারোহীদের তাবু-স্লিপিং ব্যাগেও দুর্নীতি! এভারেস্টে মৃতদের খুঁজতে টাকা দেননি অরূপ? বিস্ফোরক পিয়ালি