অরিজিৎ গুপ্ত, হাওড়া: বর্ষবরণের রাতে পিকনিক চলাকালীন যুবককে খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার লালাবাবু সায়র রোড। সূত্রের খবর, দুই দলের বচসা মেটাতে গিয়ে আক্রান্ত হন ওই যুবক। বেধড়ক মারধরের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই ৬ অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে বেলুড় থানার পুলিশ।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে লালাবাবু সায়র রোডে পিকনিক করছিল তিনটি দল। পিকনিক চলাকালীন দুটি দলের মধ্যে বচসা বেঁধে যায়। বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তাঁরা। তাঁদের বচসা মেটাতে ডেকে পাঠানো হয় সনৎ হালদার নামে এক ব্যক্তিকে। সেখানে গেলে মারধর করা তাঁকে। এরপরই খবর পেয়ে পিকনিক ছেড়ে মামা সনৎকে বাঁচাতে যান দেবাশিস হালদার নামে ওই যুবক। অভিযোগ, সেখানে যেতেই বেধড়ক মারধর করা হয় দেবাশিসকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই যুবক। তড়িঘড়ি তাঁকে উদ্ধার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
[আরও পড়ুন: গলসিতে ভয়াবহ দুর্ঘটনা, বালি বোঝাই লরি চাপা পড়ে মৃত দুই শিশু-সহ ৫]
সূত্রের খবর, ইতিমধ্যেই মৃতের পরিবারের তরফে বেলুড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ৬ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, দেবাশিস হালদার নামে ওই ব্যক্তি হরেন মুখার্জী রোডের বাসিন্দা। পেশায় ডেকরেটর্সের ব্যবসায়ী। কিন্তু শুধুই কী পিকনিকের বচসা থামাতে গিয়েই খুন হতে হল ওই যুবককে? নাকি অভিযুক্তদের সঙ্গে পুরনো শত্রুতার জেরেই এই হত্যাকান্ড, তা নিয়ে ধন্দে পুলিশ।
সর্বশেষ খবর
-
বীরভূম থেকে পাচার হচ্ছে বিস্ফোরক! সূত্রের খোঁজে পাথর ব্যবসায়ীর বাড়িতে অভিযান এনআইএ-র
-
হস্টেলের খাবারেই কেন্নো, আরশোলা! বিশ্বভারতীর খাবারের মান যাচাইয়ে নজরদারি
-
রাষ্ট্রসংঘে ট্রাম্পের দূতের সঙ্গে ৩ ঘণ্টার বৈঠক আরাঘাচির, হরমুজ খুলতে দিলেন শর্ত
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো