সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দরজা থেকে ঝুলতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা৷ চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু৷ মঙ্গলবার বিকেল দুর্ঘটনা ঘটল বালিগঞ্জ স্টেশনে৷ বেশ কিছুক্ষণ শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল৷
[যাদবপুরের অচলাবস্থা কাটার ইঙ্গিত, পড়ুয়াদের কাছে অনশন প্রত্যাহারের আরজি কর্তৃপক্ষের]
শিয়ালদহ দক্ষিণ শাখার ব্যস্ততম স্টেশন বালিগঞ্জ৷ লক্ষ্মীকান্তপুর, ক্যানিং ও বজবজ৷ এই স্টেশন পেরিয়ে গন্তব্যের দিকে যায় তিন রুটের লোকাল ট্রেন৷ সকাল ও বিকেলে, অফিস টাইমে লোকাল ট্রেনে বাদুড়ঝোলা হয়ে যাতায়াত করতে হয় নিত্যযাত্রীদের৷ কিন্তু, বালিগঞ্জ স্টেশন লাগোয়া রেললাইনের পাশেই বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি৷ দুর্ঘটনা ঘটল মঙ্গলবার বিকেলে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বালিগঞ্জ স্টেশনে ঢুকছিল একটি ডাউন ট্রেন৷ দরজায় ঝুলছিলেন এক যুবক৷ স্টেশনে্ ঢোকার মুখে বিদ্যুতের পোস্টে ধাক্কা খেয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে যান তিনি৷ ঘটনাস্থলেই মারা যান ওই যুবক৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি৷ উদ্ধার করা হয় মৃতদেহ৷ ঘটনার জেরে বিকেলে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয় শিয়ালদহ দক্ষিণ শাখায়৷
দিন কয়েক আগে হাওড়ায় বাগনান স্টেশনের কাছে পোস্টে ধাক্কা খেয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছিল এক যুবক৷ ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন তিনিও৷ সপরিবারে দিঘা যাচ্ছিলেন দক্ষিণ ২৪ পরগনা মহেশতলার যুবক হাসাদ আলি গাজি৷ বাগনান স্টেশনে ঢোকার মুখে্ ট্রেনের দরজা থেকে মুখ বাড়িয়ে গুটখার পিক ফেলতে গিয়েছিলেন তিনি৷ দুর্লভপুর লেভেল ক্রসিংয়ের কাছে একটি পোস্টে ধাক্কা খেয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে যান হাসাদ৷
[গোপনাঙ্গে লুকিয়ে নিষিদ্ধ মাদক পাচারের চেষ্টা, বিমানবন্দরে গ্রেপ্তার নাইজেরিয় মহিলা]
সর্বশেষ খবর
-
বিজেপি যোগের শাস্তি! ভোটের মুখে পাঞ্জাব থেকে ‘বিতাড়িত’ রাঘব চাড্ডা, নাম উঠল অন্যত্র
-
রিয়ালিটি শো নিয়ে চুলোচুলি! ‘আঙুর ফল টক’ বলে সুনিধিকে চরম কটাক্ষ নেহা কক্করের
-
অহংকে অতিক্রম করার জীবনপাঠ, যে ৫ কারণে দেখতেই হবে ‘হনুমান অংশ’
-
এখনও মেলেনি প্রতীক, নির্দল হিসাবেই নন্দীগ্রাম-রেজিনগরে লড়ার প্রস্তুতি ‘ঋত’ তৃণমূলের
-
প্লাস্টিক, পুজোর ফুলে প্রাণের সঞ্চার! কলকাতার এই পুজোয় মেলবন্ধন ঘটবে মানব-পরিবেশের