রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার আগেই রাজ্যে আসছেন অমিত শাহ৷ আগামী ১৬ জানুয়ারি উত্তরবঙ্গের শিলিগুড়িতে প্রথম জনসভাটি করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ এরপর কলকাতাতেও করবেন আরও একটা জনসভা৷ সেই সভার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি৷ তবে রাজ্য বিজেপি সূত্রে খবর, ২৩ জানুয়ারি বা ২৪ জানুয়ারি হতে পারে সেই জনসভা৷ লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডের জনসভা দিয়েই এরাজ্যে নির্বাচনী প্রচার শুরু করছে গেরুয়া শিবির৷ তার আগে অমিতের জনসভাকে ‘ওয়ার্ম আপ’ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
[‘বাবাকে খুন করে এসেছি, আমাকে গ্রেপ্তার করুন’, থানায় আত্মসমর্পণ ছেলের ]
এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে বিজেপির প্রস্তাবিত রথযাত্রা কর্মসূচি৷ আদৌ ওই কর্মসূচি বাস্তবায়িত হবে কিনা, সেই বিষয়ে ধন্দে রয়েছেন খোদ দলের নেতারাই৷ হলেও, কবে হবে রথযাত্রা? সেই নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে সব মহলে৷ সূত্রের খবর, অমিত শাহের সভা নিয়ে কোনও ঝুঁকি নিয়ে চাইছেন না রাজ্য নেতৃত্ব৷ প্রয়োজনে বাড়তি সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের নেতাদের৷ তাই যথাযথ পরিকল্পনা করে সর্বভারতীয় সভাপতির জনসভার প্রস্তুতি শুরু করতে চাইছেন রাজ্য নেতারাও৷ সেই উদ্দেশ্যেই শনিবার রাজ্য বিজেপি দপ্তরে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্য নেতারা৷ বিজেপি সূত্রে খবর, শনিবারের বৈঠকে উপস্থিত থাকবেন, রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা-সহ রাজ্যের বিভিন্ন পদাধিকারী।
[নারকেলডাঙায় লক্ষাধিক টাকার জালনোট উদ্ধার, গ্রেপ্তার ৪]
আগামী ২৯ জানুয়ারি বিজেপির ব্রিগেড সমাবেশ৷ তার আগে সুপ্রিম কোর্টের অনুমতি মিললে সংক্ষিপ্ত আকারে রথযাত্রা কর্মসূচি করতে আগ্রহী গেরুয়া শিবির৷ এরমধ্যে অমিত শাহ রাজ্যে জনসভা করলে দলের কর্মীরা বাড়তি মনের জোর পাবে বলে মনে করছেন বিজেপির নেতারা৷ পাশাপাশি, ‘ব্যাক টু ব্যাক’ কর্মসূচিতে ধাক্কা দেওয়া যাবে রাজ্যের তাঁদের প্রধান প্রতিপক্ষ তৃণমূলকেও৷ ফলে এবার খুব মেপে পা ফেলতে চাইছেন নেতারা৷ পরিকল্পনায় রাখতে চাইছেন না কোনও ফাকফোঁকর৷ জানা গিয়েছে, শনিবার রাজ্য বিজেপিতে যোগ দেবেন বেশ কয়েকজন প্রাক্তন পুলিশকর্তাও৷ এতে দলের শক্তি আরও বাড়বে বলে মনে করছেন নেতারা৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার