Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Kolkata

খাস কলকাতায় উদ্ধার ‘মুঙ্গের মেড’ পিস্তল, বাইক চেপে অস্ত্র পাচারে ধৃত বৃদ্ধ

চিকিৎসার দোহাই দিয়ে কড়া বিধিনিষেধের মাঝে বাইকে চেপে ঘুরে বেড়াতেন ধৃত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০২১, ১৮:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০২১, ১৮:৫৬

options
link
খাস কলকাতায় উদ্ধার ‘মুঙ্গের মেড’ পিস্তল, বাইক চেপে অস্ত্র পাচারে ধৃত বৃদ্ধ zoom
ছবি: প্রতীকী।
Advertisement

অর্ণব আইচ: কঠোর নিষেধাজ্ঞায় বন্ধ বাস বা ট্রেন। তাই বীরভূম থেকে বাইকে করেই কলকাতায় (Kolkata) অস্ত্র পাচার। গোপন সূত্রে খবর পেয়ে এক বৃদ্ধকে গ্রেপ্তার করল পুলিশ। তার কাছ থেকে আধুনিক ‘মুঙ্গেরি’ অস্ত্র উদ্ধার করল কলকাতা পুলিশের (Kolkata Police) স্পেশ্যাল টাস্ক ফোর্স।

পুলিশ জানিয়েছে, ধৃত ওই ৭২ বছর বয়সের বৃদ্ধের নাম রাজেন্দর প্রসাদ ওরফে শেখ মকবুল ওরফে মকবুল হোসেন। শুক্রবার রাতে উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সূত্রে এসটিএফের গোয়েন্দাদের কাছে খবর আসে যে, কলকাতায় ফের পাচার হচ্ছে অস্ত্র। সেইমতো আমহার্স্ট স্ট্রিট এলাকার এপিসি রোডে হানা দেন গোয়েন্দারা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: কসবা ভুয়ো টিকা কাণ্ড: প্রতারিতদের খুঁজে টিকা দিতে চায় পুরসভা, জানালেন ফিরহাদ]

বাইকে করে এক বৃদ্ধকে আসতে দেখা যায়। নাকা চেকিংয়ের পদ্ধতিতেই তাঁর বাইকটি থামিয়ে গোয়েন্দারা পরীক্ষা করেন। বাইকের সিটের তলায় একটি থলে খুলতেই বেরিয়ে পড়ে অস্ত্র। দেখা যায়, থলের ভিতরে লুকিয়ে রাখা আছে চারটি ‘মুঙ্গের মেড’ সেভেন এমএম পিস্তল। এ ছাড়াও প্রত্যেকটি পিস্তলের সঙ্গে দু’টি করে, অর্থাৎ মোট আটটি ম্যাগাজিন গোয়েন্দারা উদ্ধার করেন।

তাকে জেরা করে গোয়েন্দারা জানতে পারেন যে, ধৃত বৃদ্ধের আসল বাড়ি বিহারের ভাগলপুরের কাহেলগাঁওয়ে। এ ছাড়াও বীরভূমের সদাইপুরে রয়েছে তার ডেরা। এই জায়গাটি ট্রানজিট পয়েন্ট হিসাবে ব্যবহার করে সে। কখনও চিকিৎসা আবার কখনও হাসপাতালে নিকটাত্মীয়কে দেখার নাম করে বাইকে অস্ত্র পুরে বিভিন্ন জায়গায় চলাফেরা করে। সঙ্গে থাকে প্রেসক্রিপশন বা নথিপত্র। সম্প্রতি কলকাতার অস্ত্র কারবারীরা তার সঙ্গে যোগাযোগ করে অস্ত্রের ‘অর্ডার’ করে। বিহার থেকে সে সেভেন এমএম অস্ত্র তৈরি করিয়ে নিয়ে আসে। কঠোর নিষেধাজ্ঞার মধ্যেই বীরভূম থেকে বাইক চালিয়ে কলকাতায় অস্ত্রগুলি নিয়ে আসে সে। গোয়েন্দাদের ধারণা, এর আগে বাস বা ট্রেনে করেও সে অস্ত্র পাচার করেছে। সাধারণভাবে বৃদ্ধ বলে তাকে কেউ সন্দেহও করতেন না। আবার কোনও জেলায় সে অস্ত্র কারখানা খুলেছিল কি না, তাও জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: Corona Virus: সংক্রমণ ঠেকাতে কড়া প্রশাসন, মঙ্গলবার পর্যন্ত হাওড়ায় বন্ধ একাধিক বাজার]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.