ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: গতকাল ভিডিও কনফারেন্সে করোনা মোকাবিলায় রাজ্যের ভূমিকার কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছে নাম না করে রাজ্যপালের সম্পর্কে নালিশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেছিলেন, ”সাংবিধানিক পদে থেকেও কেউ কেউ অসহযোগিতা করছেন। এটা অনভিপ্রেত। নির্বাচিত সরকারের কাজে ব্যাঘাত ঘটাচ্ছেন।” এই কথাটা যে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) সম্পর্কেই ছিল তা আর বলার অবকাশ রাখে না। গতকাল প্রধানমন্ত্রীর সামনে করা মুখ্যমন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে এবার কড়া ভাষায় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন ধনকড়।
রাজ্যপাল চিঠিতে লিখেছেন, ‘’গতকাল মুখ্যমন্ত্রীর অসহযোগিতার অভিযোগে আমি অবাক। এই মন্তব্যের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি। যে পদে আপনি আছেন, তাতে এমন কিছু অনভিপ্রেত। আপনি আগে এমন কিছু আমাকে জানাননি। এমন মতামতের কোনও ভিত্তি নেই।” চিঠিতে তিনি আরও লিখেছেন, ”আমি যা বলেছি, তা মানুষের মঙ্গলের জন্য। রাজনীতিতে আমার আগ্রহ নেই। আমার সাংবিধানিক দায়বদ্ধতা নিয়ে আমি আগ্রহী। আমার পরামর্শে আপনার নীরবতার সঙ্গে অমিল সংবিধানের।’’ পাশাপাশি, সংবিধান অনুসারে তাঁর সহযোগিতা পাবেন বলেও মুখ্যমন্ত্রীকে উল্লেখ করে লিখেছেন রাজ্যপাল।
[আরও পড়ুন: বকরি ইদ, রাখি পূর্ণিমা ও স্বাধীনতা দিবসে ছাড়, রাজ্যে কবে কবে সম্পূর্ণ লকডাউন জানুন]
পাশাপাশি এদিন পুলিশের শীর্ষ পদাধিকারীদের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে টুইট করে ধনকড় বলেন, ‘এঁদের সম্পত্তির হিসেব নেওয়ার সময় এসেছে। হিসেব নিলেই সব কিছু স্পষ্ট হয়ে যাবে।’
Have been constrained to respond to the hurtful and unwarranted observations @MamataOfficial yesterday.
Reiterated my stance to CM to shun baggage of yesterday and work for betterment of people.
Assured of full cooperation in all endeavors Constitution delineates for us.(1/3) pic.twitter.com/HQUMuA9KrB
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 28, 2020
[আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তরের পরীক্ষা নিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা, ফের টুইট যুদ্ধে রাজ্যপাল-শিক্ষামন্ত্রী]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ