Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Jyotipriya Mallick

নিজের বাড়িতেই ‘আক্রান্ত’ জ্যোতিপ্রিয় মল্লিক! প্রশ্নের মুখে তৃণমূল নেতার নিরাপত্তা

অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন বলে জানা যাচ্ছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০২৫, ২২:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০২৫, ২২:০৮

options
link
নিজের বাড়িতেই ‘আক্রান্ত’ জ্যোতিপ্রিয় মল্লিক! প্রশ্নের মুখে তৃণমূল নেতার নিরাপত্তা zoom
ফাইল ছবি।

ফারুক আলম, বিধাননগর: নিজের বাড়িতেই ‘আক্রান্ত’ জ্যোতিপ্রিয় মল্লিক। হঠাৎ করেই তাঁর উপর এক যুবক হামলা করে বলে অভিযোগ। যদিও কোনও রকমে বেঁচে যান তৃণমূল নেতা। ঘটনার পরেই হাতেনাতে ধরা পড়ে যান অভিযুক্ত যুবক অভিষেক দাস। ঘটনার খবর পেয়েই ছুটে আসে বিধাননগর উত্তর থানার পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যে তাঁকে আটক করা হয়েছে। তবে কেন এই হামলা তা এখনও স্পষ্ট নয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। শুধু তাই নয়, প্রশ্নের মুখে জ্যোতিপ্রিয় মল্লিকের নিরাপত্তাও। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

জানা যাচ্ছে, এদিন সন্ধ্যায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নিজের সল্টলেকের বাড়িতে একটি বৈঠক করছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেই সময় অতর্কিতেই তাঁর উপর হামলা চালায় অভিযুক্ত অভিষেক। যদিও কোনও রকমে রক্ষা পেয়ে যান বিধায়ক। সঙ্গে সঙ্গে সেখানে তাঁর নিরাপত্তায় থাকা নিরাপত্তা কর্মীরা অভিষেককে ধরে ফেলেন। জানা যায়, অভিযুক্ত ওই যুবকের বাড়ি হাবড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মানসিক ভারসাম্যহীন ওই যুবক। একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলেও খবর। তবে কীভাবে সে প্রাক্তন মন্ত্রীর বাড়ি পৌঁছল তা নিয়ে প্রশ্ন উঠছে। এমনকী কেনই বা তৃণমূল নেতার উপর হামলা তাও স্পষ্ট নয়। তাৎপর্যপূর্ণভাবে হাবড়া বিধানসভা কেন্দ্রেরই বিধায়ক জ্যোতিপ্রিয়। কোনও আক্রোশ থেকে হামলা কিনা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.