নব্যেন্দু হাজরা: জাতীয়, রাজ্য় সড়ক-সহ রাজ্যের গুরুত্বপূর্ণ রাস্তায় আর চলবে না অটো, টোটা! কড়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্য পরিবহণ দপ্তর। জেলাশাসক ও পুরসভাগুলিতে এই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। কড়া নজর রাখতে বলা হয়েছে পুলিশকেও। উল্লেখ্য, জাতীয় ও রাজ্য় সড়কে অটো-টোটো চলাচলের উপর নিষেধাজ্ঞা ছিল আগেই। সেই নিয়ম ভাঙা হচ্ছে বলে প্রশাসনের নজরে এসেছে।
জাতীয় ও রাজ্য় সড়কে দেদার চলছে অটো-টোটো-সহ একাধিক বেআইনি তিনচাকা গাড়ি। যার জেরে বাড়ছে যানজট। এমনকী, একাধিক দুর্ঘটনাও ঘটছে এই বেআইনি যানবাহনের জন্য। প্রাণ যাচ্ছে অনেকের। শুধু তাই নয়, জাতীয় ও রাজ্য সড়কে এই তিনচাকা যান চলাচলের দরুন পণ্যবাহী গাড়ির গতিও শ্লথ হচ্ছে। ফলে ক্ষতি হচ্ছে পণ্য পরিবহণেও। তাই এবার জাতীয় ও রাজ্য় সড়কে টোটো, অটো বা রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা জারি করল পরিবহণ দপ্তর। বদলে স্থানীয় পুরসভা, পঞ্চায়েতগুলিকে বৈঠক করে টোটো-অটোর রুট ঠিক করতে বলা হয়েছে।
[আরও পড়ুন: পাকিস্তানে ফের আক্রান্ত খ্রিস্টানরা! মসজিদের নির্দেশে চার্চে ভাঙচুর, পুড়ল বহু বাড়ি]
পুলিশকেও নজর রাখতে বলা হয়েছে, যাতে নির্দিষ্ট রুটের বাইরে যাতে অটো-টোটো চলাচল না করে। তবে কোন রুটে অটো-টোটো চলবে তা বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করেই ঠিক করতে হবে বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
[আরও পড়ুন: ভারত তো আমরা বলিই? দেশের ‘নাম বদলে’র যৌক্তিকতা নিয়ে প্রশ্ন মমতার]
সর্বশেষ খবর
-
অবশেষে গ্রেপ্তার তৃণমূল নেতা শওকত মোল্লা, সোনারপুরের কামালগাজি থেকে এনআইয়ের জালে
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি
-
অস্তাচলে তৃণমূলের সূর্য! ২৮ বছর পর ‘ছুটি’ পেলেন মমতার ‘বক্সীদা’