নিরুফা খাতুন: দশমীর রাতে অটোচালকদের উপর হামলার প্রতিবাদ। কুঁদঘাটে বন্ধ অটো পরিষেবা। একাদশীর সকাল থেকে প্রবল ভোগান্তির শিকার আমজনতা। এদিকে অটোচালকরা নিজেদের অবস্থানে অনড়। তাঁদের সাফ কথা, অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে।
বিষয়টা ঠিক কী? ঘটনার সূত্রপাত শনিবার রাতে। অভিযোগ, দশমীর রাতে ১১৬ নম্বর ওয়ার্ডের কুঁদঘাটে অটোচালকদের উপর চড়াও হন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাঁদের মারধর করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ছড়ায় এলাকায়। এই ঘটনার প্রতিবাদেই রবিবার সকাল থেকে অটো চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন চালকরা। এদিন সকাল থেকে কুঁদঘাট থেকে চলছে না অটো। ফলে পথে বেরিয়ে প্রবল ভোগান্তির শিকার হতে হচ্ছে আমজনতাকে। অতিরিক্ত অর্থ খরচ কোনও অন্য পথে পৌঁছতে হচ্ছে গন্তব্যে।
এদিন সকালে অটো স্ট্যান্ডে যান স্থানীয় তৃণমূল নেতা প্রশান্ত সাহা। তিনি কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেন। কিন্তু অটোচালকদের সাফ কথা, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেই হবে। অন্যথায় পরিষেবা স্বাভাবিক হবে না। জানা গিয়েছে, এ বিষয়ে এখনও পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়াও মেলেনি।
সর্বশেষ খবর
-
দাপট কমে যাওয়ায় খুন! নাকাশিপাড়ায় বাবা-ছেলের মত্যুতে ধৃত ১৩, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র
-
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা! গ্রেপ্তার প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা
-
দিনে ফেসবুক-ইনস্টা ব্যবহার করা যাবে মাত্র ২ ঘণ্টা! রাতে কাজ করবে না অ্যাপ, ব্যাপারটা কী?
-
‘বেআইনি’ বিলবোর্ড খুলতে ক্যামাক স্ট্রিটে পুরসভা ও পুলিশ, খবর পেয়ে ঘটনাস্থলে অভিষেক
-
যাদবপুরের কেন্দ্রীয় প্রতিষ্ঠানের ‘রাষ্ট্রীয় গুরুত্ব’ বাড়াতে পদক্ষেপ, অনুষ্ঠানে কী বার্তা অর্থমন্ত্রীর?