কলকাতা থেকে দুই ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় গুজরাট থেকে এক কুখ্যাত গ্যাংস্টারকে গ্রেপ্তার করল সিবিআই। সিবিআইয়ের সূত্র জানিয়েছে, ওই ধৃত ব্যক্তির নাম ভোলা সিং। গুজরাতের সুরাটে সে অমিত শর্মা পরিচয় দিয়েছিল। এ ছাড়াও গৌতম কুমার নামেও গা ঢাকা দিয়েছিল সে।
সিবিআইয়ের সূত্র জানিয়েছে, গত ২০১৪ সালের ১৪ জুলাই কলকাতার দুই বাসিন্দা শহর থেকে নিখোঁজ হন। জানা গিয়েছে, বিশ্বজিৎ মণ্ডল ও শুকদেব দাস নামে বিধাননগরের নয়াপট্টির বাসিন্দা দুই যুবক ওই দিনই ঝাড়খণ্ডের বোকারোয় ব্যবসার কাজে রওনা হন। কিন্তু তার পর থেকে আর তঁাদের সন্ধান মেলেনি। এই ব্যাপারে পুলিশের কাছে অপহরণের অভিযোগ দায়ের হয়। তারই ভিত্তিতে ২০১৫ সাল থেকে সিবিআই তদন্ত শুরু করে।
আরও পড়ুন:
সিবিআই আধিকারিকরা নিশ্চিত হন যে, বিহারের কুখ্যাত গ্যাংস্টার ওই দু’জনকে অপহরণের ঘটনার সঙ্গে জড়িত। ব্যবসার থেকে তোলাবাজির টাকা না পেয়ে তঁাদের অপহরণ করা হয় বলে অভিযোগ। বিহারে পুলিশের দায়ের হওয়া ১১টি মামলায় সে ‘ওয়ান্টেড’। তার বিরুদ্ধে বিহারে অপহরণ, সুপারি কিলিং, খুনের চেষ্টা, তোলাবাজি, অস্ত্র আইনে অভিযোগ রয়েছে। সম্প্রতি সিবিআই জানতে পারে যে, ভুয়া নথি ও পরিচয়পত্রের সাহাযে্য অমিত শর্মা সেজে গত কয়েক বছর ধরে সুরাটে থাকছে ভোলা সিং।
সিবিআই আধিকারিকরা ভোলার সেই হাইড আউটটি শনাক্ত করে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। ধৃতকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। কীভাবে ওই দুই যুবককে অপহরণ করা হল? তাঁরা এখন কোথায়? ভোলা সিংয়ের কাছ থেকে তা জানার চেষ্টা হচ্ছে। প্রয়োজনে ধৃতকে বোকারোয় নিয়ে যাওয়া হবে। ভোলাকে কেউ অপহরণের জন্য ‘সুপারি’ দিয়েছিল কিনা, তা-ও সিবিআই জানার চেষ্টা করছে। এই ঘটনার সঙ্গে জড়িত ভোলা সিংয়ের সঙ্গীদেরও সন্ধান চালানো হবে বলে জানিয়েছে সিবিআই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হাদি হত্যা নিয়ে মমতার বক্তব্য ‘পলিটিক্যাল স্টান্টবাজি’! গুরুত্ব দিতে নারাজ তারেকের সরকার
-
ডিমের ভয়! আলাদত চত্বরে লুঙ্গি তুলে দৌড় ধৃত তৃণমূল নেতার
-
তৃণমূলের বিরুদ্ধে গান গাওয়ায় প্রাণনাশের হুমকি! উদয়নের বিরুদ্ধে মামলা দায়ের শিল্পীর
-
মেয়র পদের পর খেলার মাঠও ছাড়ছেন ফিরহাদ, ইস্তফা ভলিবল সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে
-
‘জয় শ্রীরাম’, ‘জয় বুলডোজার বাবা’, মঞ্চে পা রাখতেই যোগীর উদ্দেশে স্লোগান জনতার