সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন আঙ্গিকে দর্শকদের সামনে বিড়লা তারামণ্ডল। উদ্বোধন করলেন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ মাস অর্থাৎ প্রায় দুবছর বন্ধ থাকার পর নতুন প্রযুক্তি, নতুন আঙ্গিকে সেজে উঠেছে কলকাতার বিড়লা তারামণ্ডল। এবার প্রতীক্ষা দর্শকের আসার। এদিন উদ্বোধন হলেও, ২২শে জুলাই থেকে সাধারণ দর্শকদের জন্য খুলে যাচ্ছে এই প্রতিষ্ঠান। মহাকাশপ্রেমীদের জন্য নতুনভাবে গড়ে তোলা হয়েছে তারামন্ডলকে। অত্যাধুনিক প্রদর্শনী ব্যবস্থা তারামণ্ডলের জনপ্রিয়তা বাড়িয়ে তুলবে বলে আশা কর্তৃপক্ষের।
[জানেন, কোথায় আছে বিশ্বের সবথেকে পুরনো নিরামিষ রেস্তরাঁ?]
মঙ্গলবার তারামণ্ডলের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিদেশি পর্যটকদের আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষামূলক প্রদর্শনীর জন্য এই তারামণ্ডল বিখ্যাত। তাই স্কুল কলেজের পড়ুয়াদের এখানে আসার পরামর্শ দিয়েছেন তিনি। শহর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনস্থল হিসেবে বিড়লা তারামণ্ডলের জনপ্রিয়তা আছেই। সেই জনপ্রিয়তায় এবার জোয়ার লাগবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী।
[ভক্তদের হাতে দুধ পান করছে পাথরের মূর্তি, যোগীর রাজ্যে শোরগোল]
বিড়লা তারামণ্ডলের আকর্ষণ হিসেবে রাখা হয়েছে এই সৌরজগতের বিভিন্ন গ্রহ-উপগ্রহ, বা সূর্যে মানুষের ওজন কত হবে, তা মাপার যন্ত্র। ছটি আলাদা আলাদা ঋতুতে কলকাতার রাতের আকাশের কি পার্থক্য, তার বিস্তারিত বিবরণ থাকছে। এবার এখানে ৯টি প্রজেক্টরের সাহায্যে আরও নিখুঁতভাবে ধরা পড়বে মহাজাগতিক বিভিন্ন রহস্য। থাকছে ডিজিটাল প্রজেকশন ও অপ্টোমেকানিক্যাল ব্যবস্থা। এর সাহায্যে খালি চোখে দেখা যাবে রাতের আকাশ, তবে আরও অনেক স্পষ্ট ভাবে। সেমিনার রুমের আসন সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ১০০-রও বেশি। জ্যোর্তিবিদ্যা শেখার ক্লাসরুমের আসন সংখ্যা বাড়ানো হয়েছে। নতুনভাবে তৈরি করা হয়েছে তারামণ্ডল চত্ত্বরের বাগানও। অত্যাধুনিক একটি যন্ত্র বসানো হয়েছে যার সাহায্যে জানা যাবে বিশ্বের যেকোনও প্রান্তের আবহাওয়ার বিস্তারিত তথ্য। সবমিলিয়ে নতুন সাজে সেজে তৈরি বিড়লা তারামণ্ডল। অপেক্ষা শুধু ২২ তারিখের।
সর্বশেষ খবর
-
এবার ঝাড়গ্রামে বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল জাতীয় সড়কের ধারে গজিয়ে ওঠা দোকানপাট!
-
পাহাড়ি পথে আচমকা ভূমিধস, তলিয়ে যেতে যেতেও বেঁচে ফিরলেন বাইকচালক! প্রকাশ্যে হাড়হিম ভিডিও
-
সাংসদ পদ থেকে ইস্তফার পরই বিদেশে রঙিন মেজাজে কোয়েল, টাইমস স্কোয়ারে কী করলেন?
-
‘সর্বভারতীয় নয়, এখন কালীঘাট তৃণমূল!’ বিধানসভায় কটাক্ষ শোভনদেবকে, পেলেন ‘পরামর্শ’
-
‘সংবাদের শিরোনামে থাকার চেষ্টা’, মহুয়ার আপত্তিকর মন্তব্যে বিঁধলেন জগন্নাথ