রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পাখির চোখ বিধানসভা নির্বাচন। তার আগে আন্দোলনের ঝাঁজ বাড়াতে বদ্ধ পরিকর ভারতীয় জনতা পার্টি (BJP)। তাই তো এবার নবান্ন অভিযানের সিদ্ধান্ত নেওয়া হল। আগামী ৬ অক্টোবর নবান্ন অভিযান কর্মসূচি হবে বলেই জানিয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ তথা বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ।
বুধবার এ বিষয়ে একটি বৈঠকও হয়। সেই বৈঠকেই নবান্ন অভিযানের (Nabanna Avijan) সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর সৌমিত্র খাঁ বলেন, “৬ অক্টোবর বাংলায় চাকরির দাবিতে, দুর্নীতির বিরুদ্ধে নবান্ন ঘেরাও অভিযানের ডাক দিয়েছি। আজ বৈঠকে সে সম্পর্কে আলোচনা হয়েছে। আগামিকাল থেকে সেবা সপ্তাহ শুরু হচ্ছে। তারপর আমরা কলকাতার রাজপথে নবান্ন অভিযান করব। মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত যাতে শব্দটা চলে যায় সেই চেষ্টা করব।” জানা গিয়েছে, ওইদিন কলকাতায় যুব মোর্চার কর্মীরা জমায়েত করবেন। তারপর দ্বিতীয় হুগলি সেতু পেরিয়েই নবান্ন অভিযান হবে। তবে কোভিডবিধি মেনেই মিছিল যাতে হয় সেদিকে নজর রাখার চেষ্টা করা হবে বলেই জানান সৌমিত্র খাঁ।

[আরও পড়ুন: আনন্দপুরে শ্লীলতাহানির ঘটনায় অভিযোগ তুলে নেওয়ার আরজি তরুণীর, নামঞ্জুর করল আদালত]
সম্প্রতি যুব মোর্চার সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)। তারপর থেকে বিরোধীদের প্যাঁচে ফেলার নানা চেষ্টাই চালিয়ে যাচ্ছেন তিনি। জেলায় জেলায় নানা দলীয় কর্মসূচিতে যোগ দিচ্ছেন। এবার রাজ্য সরকারকে আরও বিপাকে ফেলতে সরাসরি নবান্ন অভিযানেরই ডাক দিয়ে বসলেন তিনি।
[আরও পড়ুন: জুটল না কম্বল, কলকাতায় হাসপাতালের এসি’র ঠান্ডায় নিউমোনিয়া হয়ে প্রাণ হারালেন বৃদ্ধ]
সর্বশেষ খবর
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক
-
জমি দখলের অভিযোগে গ্রেপ্তার, আদালতে যাওয়ার পথে ডিম হামলার মুখে কাঁথির তৃণমূল কাউন্সিলর
-
আদর্শ নেতা হতেই হবে! রাজ্যজুড়ে মণ্ডল স্তরে ‘পার্টি ক্লাস’ শুরু করছে বিজেপি
-
দিল্লির পর বাংলায় বিরাট মদ কেলেঙ্কারি! তৃণমূল জমানায় বদলে যায় নীতি, কাঠগড়ায় অভিষেক