রূপায়ণ গঙ্গোপাধ্যায়: জরুরি ঝটিকা সফরে কলকাতায় এলেন বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জে পি নাড্ডা। আগামিকাল বাগবাজারের ঘাটে দলীয় শহিদ-কর্মীদের স্মৃতির উদ্দেশে তর্পণ অনুষ্ঠানে থাকবেন তিনি। আজ বেলা দেড়টার কিছু পরে বিমানবন্দরে নামেন তিনি। বেলায় সোজা চলে যান সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে।
[আরও পড়ুন: কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় আদালতে গরহাজির সলমন, পিছল শুনানির দিন]
সংবিধানের ৩৭০ ধারা বিলোপ ও এনআরসি সংক্রান্ত একটি আলোচনাসভায় মূল বক্তা তিনিই। সাংগঠনিক বিস্তারে ও পর্যালোচনায় নিউটাউনে তিনটি ভাগে দলীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। মোর্চা প্রেসিডেন্ট, রাজ্য পদাধিকারী ও কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি রূপরেখা তৈরি করে দেবেন বলে মনে করা হচ্ছে। বাগবাজারের ঘাটে অভিনব তর্পণ অনুষ্ঠানেও থাকবেন। গত পঞ্চায়েত নির্বাচনে ও পরবর্তী সময়ে দলের যাঁরা শহিদ হয়েছেন, তাঁদের পরিবারের সদস্যরাও থাকবেন বলে বিজেপি সূত্রে খবর। অস্থিকলস নিয়ে এঁরা অনেকেই শহরে চলে এসেছেন। জগৎপ্রকাশ নাড্ডার সফরেই স্পষ্ট, পুজো মিটতেই বাংলা দখলের লক্ষ্যে কোমর বেঁধে পথে নামছে বিজেপি।
ক’দিন আগে রাজ্যে এসে বাংলার গ্রাম-শহরে নাগরিকত্ব সংশোধনী বিল ও এনআরসি নিয়ে লাগাতার প্রচারে নামার নির্দেশ দিয়ে গিয়েছেন সংঘপ্রধান মোহন ভাগবত। বিশ্ব হিন্দু পরিষদ-সহ গেরুয়া পরিবারের অন্যান্য সংগঠনগুলিও নভেম্বর পড়তেই এরআরসি ও নাগরিকত্ব বিল নিয়ে তেড়েফুঁড়ে নামার কথা ঘোষণা করেছে ইতিমধ্যেই। আগামী বছর রাজ্যে কলকাতা-সহ বেশ কিছু পুরসভায় নির্বাচন হওয়ার কথা। ১ অক্টোবর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নাগরিকপঞ্জি নিয়ে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে এবিষয়ে জমি তৈরি করতেই নাড্ডার এবারের সভা।
[আরও পড়ুন: নৌ মহড়ার আড়ালে হামলার ছক পাকিস্তানের! যুদ্ধজাহাজ মোতায়েন করল ভারত]
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের