অর্ণব আইচ: ই এম বাইপাসে (EM Bypass) বিজ্ঞাপনের হোর্ডিংয়ে ঝুলন্ত দেহ উদ্ধার। খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানা যায়নি। প্রগতি ময়দান থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
বুধবার সকাল তখনও ঘুমঘোর কাটেনি ই এম বাইপাস এলাকার বাসিন্দাদের। সকাল সাড়ে ৬টা নাগাদ আচমকাই সকলে শোনেন বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ঝুলছে দেহ। স্থানীয়রা জড়ো হয়ে যান। চমকে ওঠেন সকলে। রাস্তার পাশ থেকে দেহ উদ্ধারের ঘটনার কথা শোনা যায়। তবে বিজ্ঞাপনের হোর্ডিং থেকে দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।
[আরও পড়ুন: Weather Update: নিম্নচাপের ধাক্কা কাটিয়ে বঙ্গে ফের স্বমহিমায় শীত, ৬ দিন পর কমল তাপমাত্রা]
খবর পায় প্রগতি ময়দান থানার পুলিশ। ঝুলন্ত দেহটি উদ্ধার করা হয়। এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, দেহ উদ্ধারের সময় সুতির ওড়না গলায় জড়ানো ছিল। মৃতর ব্যক্তির দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
নিহতের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। তবে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার কিনারা করার চেষ্টা করছে পুলিশ।
[আরও পড়ুন: ক্ষতিকর এই ৭টি অ্যাপ সরিয়ে দিল গুগল প্লে-স্টোর, আপনার ফোনে নেই তো?]
সর্বশেষ খবর
-
নৈহাটির বড়মার মন্দিরে ফের শুরু ভোগ বিতরণ! কবে, কবে মিলবে প্রসাদ? জানাল কমিটি
-
মৃত্যুর ঠিক আগে স্বপ্নে আসেন মৃত প্রিয়জন! হঠাৎ কেন ভেসে ওঠে চেনা মুখ? কী বলছে বিজ্ঞান?
-
প্রাচীন মৈত্রী! মোদি-পেজেশকিয়ান বৈঠকের পর দিল্লির প্রশংসায় ইরান, কোন ‘বার্তা’ আমেরিকাকে?
-
পাঞ্জাব লিগে গিলের চার-ছক্কার তাণ্ডব থামাতে বল হাতে অভিষেক, দুই বন্ধুর দ্বৈরথে জিতল কে?
-
অনীত থাপার ইস্তফার পর বড় সিদ্ধান্ত রাজ্যের, প্রশাসক নিয়োগ জিটিএতে, কাটবে অচলাবস্থা?