Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬
Bus Fare

এখনই বাড়বে না বাসভাড়া, বাড়তি ভাড়ার অভিযোগ পেলেই পদক্ষেপ, জানালের পরিবহণমন্ত্রী

বিধানসভার এস্টিমেট কমিটির রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০২৩, ২১:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০২৩, ২১:০৪

options
link
এখনই বাড়বে না বাসভাড়া, বাড়তি ভাড়ার অভিযোগ পেলেই পদক্ষেপ, জানালের পরিবহণমন্ত্রী zoom
ফাইল ছবি

নব্যেন্দু হাজরা: বাসভাড়া এখনই বাড়ছে না। সরকার অনুমোদিত তালিকা অনুযায়ী সরকারি এবং বেসরকারি বাসে ভাড়া নিতে হবে। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পেলে ব‌্যবস্থা নেবে সরকার। বাসভাড়া সংক্রান্ত প্রশ্নে মঙ্গলবার সেকথা পরিষ্কার জানিয়ে দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, ‘‘আপাতত ভাড়া বৃদ্ধির কোনও সম্ভাবনা নেই। ভাড়া একই থাকছে।’’

পেট্রল-ডিজেলের চড়া দামের কথা মাথায় রেখে অবিলম্বে বাসভাড়া বৃদ্ধি করা দরকার, এমনই একটি প্রস্তাব জমা পড়েছিল নবান্নে। সেই প্রস্তাব জমা পড়ার ২৪ ঘণ্টার মধ্যেই সরকারের তরফে জানিয়ে দেওয়া হল, বাসভাড়া নিয়ে ঠিক কী ভাবছে নবান্ন। মঙ্গলবার পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, ওই প্রস্তাব হাতে পেলেও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এখনই ভাড়া বাড়ছে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: একই জেলায় করোনায় পরপর তিনদিনে ৩ জনের মৃত্যু, ফিরছে আতঙ্ক?]

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই বাসের ভাড়া বৃদ্ধি করা প্রয়োজন বলে সোমবার নবান্নে একটি সুপারিশ জমা দিয়েছিল বিধানসভার এস্টিমেট কমিটি। ২০১৮ সালের ১৮ জুন শেষবার রাজ্যে বাসভাড়া বৃদ্ধি পেয়েছিল জানিয়ে, ওই প্রস্তাবে বলা হয়েছিল, যাত্রী পরিষেবার মান উন্নত করার জন্যই ভাড়া বৃদ্ধি করা প্রয়োজন।

যে এস্টিমেট কমিটি এই প্রস্তাব দিয়েছিল, তার ২০ জন সদস্যের মধ্যে ১৬ জন তৃণমূল বিধায়ক বাকি চার বিধায়ক বিজেপির। সেই রিপোর্ট জমা পড়ার পরই এ ব্যাপারে রাজ্যের পরিবহণমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল, এবার কি তবে বাসের ভাড়া বাড়বে? জবাবে মঙ্গলবার পরিবহণমন্ত্রী স্নেহাশিস জানিয়েছেন, বেসরকারি বাস সংগঠনগুলোকেও ২০১৮ সালে নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল বাসভাড়া। সেই অনুযায়ী ভাড়া নিতে হবে। কোথাও লাগামছাড়া বাসের ভাড়া নিলে যদি নির্দিষ্ট করে অভিযোগ হয়, তা হলে ব্যবস্থা নেওয়া হবে।

[আরও পড়ুন: ধর্ম ও জাতি পরিচয় বলতে বাধ্য করা যাবে না জন্মের শংসাপত্রে, নির্দেশ হাই কোর্টের]

তবে যাত্রীদের অভিযোগ, করোনাকালের পর থেকেই বেসরকারি বাসে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। এখন বাসে পা দিলেই ১০ টাকা ভাড়া দিতে হয়। সরকারি বাসে সর্বনিম্ন ভাড়া অবশ‌্য এখনও ৮ টাকাই রয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.