গোবিন্দ রায়: নিয়োগ দুর্নীতির অভিযোগ। এবার পূর্ব মেদিনীপুরের শিক্ষকের বিরুদ্ধে সিবিআইকে প্রাথমিক অনুসন্ধানের নির্দেশ কলকাতা হাই কোর্টের। সোমবার এই নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী ৩ সপ্তাহের মধ্যে প্রাথমিক অনুসন্ধানের রিপোর্ট দিতে হবে সিবিআইকে।
অভিযোগ, ২০১৮ সাল থেকে গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাথমিক শিক্ষক-সহ একাধিক দপ্তরে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রায় ৫ কোটি টাকা প্রতারণা করেছেন দীপক। টাকা দেওয়ার পরেও চাকরি পাননি অনেকেই। তাঁরাই ওই শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। মামলার জল গড়ায় কলকাতা হাই কোর্টেও।
[আরও পড়ুন: ‘ভিড়ের মধ্যে শরীর ছুঁয়েছিল!’ তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি শাহ]
সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলার শুনানি হয়। দীপক জানার বিরুদ্ধে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেন বিচারপতি। বিচারপতি বলেন, “তদন্ত স্বচ্ছতার সঙ্গে হচ্ছে জনগণের কাছে এটা পরিষ্কার থাকা দরকার। নিয়োগ দুর্নীতিতে রোজ নতুন নতুন তথ্য সিবিআইয়ের কাছে আসছে। আর্থিক লেনদেনের হদিশ পাওয়া যাচ্ছে।” কী কারণে এই মামলায় অনুসন্ধানের নির্দেশ সিবিআইকে দেওয়া হল, সে কারণও ব্যাখ্যা করেন বিচারপতি। তিনি বলেন, “যেহেতু নিয়োগ দুর্নীতির অন্য মামলায় সিবিআই তদন্ত করছে, তাই এই মামলাও খতিয়ে দেখার নির্দেশ আদালতের। কিন্তু তার মানে এই নয় যে, সব অভিযোগের তদন্তভার সিবিআইকে দিতে হবে।” ১ মে মামলার পরবর্তী শুনানি।
[আরও পড়ুন: ম্যাচের আগে রিঙ্কুকে কী বলেছিলেন যশ? ফাঁস দুই তারকার চ্যাট]
সর্বশেষ খবর
-
কারা পাবেন আবাসের বাড়ি? সুবিধাভোগী যাচাইয়ে ত্রিস্তরীয় ব্যবস্থা, রয়েছে ‘সেলফ সার্ভে’র সুবিধাও
-
এবার বাংলা সিনেমায় রামচরণ! বঙ্গে পদ্ম ফুটতেই দক্ষিণী সুপারস্টারের নজরে টলিউড?
-
এবার ধর্ষণের চেষ্টার অভিযোগ, ফের জেল হেফাজতে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার
-
‘ভারত-চিন সম্পর্কে নাক গলাবে না রুশ’, ত্রিকোণ বন্ধুত্বের সমীকরণে স্পষ্ট বার্তা পুতিনের
-
কাটমানি না দিলে বাড়ি নয়, বড়ঞায় গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী-সহ ৪