সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঠনপাঠনের কাজ ফেলে শিক্ষকদের দিয়ে নির্বাচনের কাজ করানো হবে না শুক্রবার সাফ জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট৷ বিচারপতি তপোব্রত চক্রবর্তীর স্পষ্ট নির্দেশ, শুধুমাত্র পঠনপাঠন বর্হিভূত সময় কিংবা ছুটির দিনেই শিক্ষককের নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে৷
[স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ যুবকের, লিলুয়ায় চাঞ্চল্য]
শুক্রবার মামলার শুনানিতে মামলাকারীদের তরফে এনসিটিসির গাইডলাইন মানা হচ্ছে না বলে অভিযোগ তোলা হয়৷ শিক্ষকদের নির্বাচনের কাজে ব্যবহার না করার সুপ্রিম কোর্টের একটি নির্দেশ তুলে ধরা হয়৷ বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে চলে দীর্ঘ শুনানি৷ সব পক্ষের সওয়াল-জবাবের পর আগামী মঙ্গলবার সাড়ে তিনটে নাগাদ রায় ঘোষণা করা হবে বলে জানান বিচারপতি৷ নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে মামলা করেছেন প্রাথমিক শিক্ষকদের একটি সংগঠন৷ দীর্ঘ শুনানি পর্ব চলার পর, কলকাতা হাই কোর্টের তরফে বেশ কিছু পর্যবেক্ষণের কথা জানান৷ ভরা এজলাসে জানিয়ে দেওয়া হয়, পঠনপাঠনে সময় কখনই শিক্ষকদের বিরক্ত করা যাবে না৷ নির্বাচনের কাজ করাতে চাইলে ছুটির দিনে করানোর প্রস্তাব দেওয়া হয়৷
[সংগ্রামপুর বিষমদ কাণ্ডে খোঁড়া বাদশা-সহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড]
সম্প্রতি, ভোটের তালিকা সংশোধনের জন্য শিক্ষকদের কাজে লাগাতে বিজ্ঞপ্তি জারি করে কমিশন৷ বিজ্ঞপ্তিতে পয়লা সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটের কাজে লাগানোর নির্দেশ জারি হয়৷ এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা ওঠে কলকাতা হাই কোর্টে৷ শুক্রবার ছিল ওই মামলার রায়দান৷ শুক্রবার অবশ্য রায়দান স্থগিত রাখে আদালত৷
[‘আমি প্রতিবন্ধী’, সাজা থেকে বাঁচতে সহানুভূতির আশ্রয় খোঁড়া বাদশার]
সর্বশেষ খবর
-
৬৫ বছর পর সত্যজিৎ স্মৃতির নিমতিতা রাজবাড়িতে ছবির শুটিং, প্রকাশ্যে ‘দহন বেলার প্রেম’-এর ট্রেলার
-
পিতৃপক্ষ শুরু হওয়ার আগেই বাড়ি থেকে সরান এই ৫ জিনিস, অশুভ প্রভাব কাটবে
-
ট্রাম্প যা চান, জিনপিং কি তা দেবেন? ‘ড্রাগন-ঈগল নৃত্যে’ বিগড়াতে পারে দিল্লির ‘বহিখাতা’
-
রতনে রতন চেনে! ৫০ লাখের তোলাবাজিতে সুমিতের ‘সঙ্গী’ আইপ্যাকের প্রতীক জৈনের আপ্তসহায়ক?
-
শিল্ডেও ভরসা জুনিয়ররা, কাস্টমসের বিরুদ্ধে জিতে অভিযান শুরু ইস্টবেঙ্গলের