Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬

নারদ তদন্তে নয়া মোড়, মির্জাকে সঙ্গে নিয়ে মুকুলের ফ্ল্যাটে হানা সিবিআইয়ের

সূত্রের খবর, নারদকাণ্ডের পুনর্নির্মাণে বিজেপি নেতার বাড়িতে গিয়েছেন তদন্তকারীরা৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১২:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১২:৫১

options
link
নারদ তদন্তে নয়া মোড়, মির্জাকে সঙ্গে নিয়ে মুকুলের ফ্ল্যাটে হানা সিবিআইয়ের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারদকাণ্ড পুনর্নির্মাণে মুকুল রায়ের ফ্ল্যাটে সিবিআই৷ এই কাণ্ডে গ্রেপ্তার হওয়া আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে নিয়ে রবিবার সকালেই বিজেপি নেতার ফ্ল্যাটে যান তদন্তকারী অফিসাররা৷ সূত্রের খবর, অফিসারদের মির্জা জানিয়েছেন, ওই ফ্ল্যাটে গিয়েই মুকুল রায়ের হাতে বিপুল অংকের টাকা তুলে দিয়েছিলেন তিনি৷ সেই ঘটনা পুনর্নির্মাণ করে, তা ভিডিওগ্রাফি করতেই রবিবার মুকুল রায়ের বাড়িতে যান সিবিআই অফিসাররা৷

[ আরও পড়ুন: নিষিদ্ধ জুয়ার আসরে পুলিশের হানা, আটক আরসালানের মালিক ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, বিজেপি নেতা মুকুল রায়কে আগাম খবর দিয়েই এদিন সকালে তাঁর এলগিন রোডের ফ্ল্যাটে যান সিবিআইয়ের অফিসাররা৷ সঙ্গে ছিলেন এসএমএইচ মির্জা৷ নীচে কিছুক্ষণ অপেক্ষা করার পর মির্জাকে নিয়ে তিন তলায় মুকুল রায়ের ফ্ল্যাটে চলে যান তাঁরা৷ হাউজিং-এ ঢোকার মূল দরজা থেকে শুরু করে লিফটে করে তিল তলায় ওঠা পর্যন্ত সমস্ত ঘটনা প্রথমে ভিডিওগ্রাফি করা হয়৷ সিবিআই সূত্রে খবর, মির্জার বয়ান অনুযায়ী ফ্ল্যাটের ভিতরের প্রতিটি বিষয়ও তাঁরা ক্যামেরাবন্দি করেন৷ তারপর সেই ফুটেজের সঙ্গে নারদ স্টিংয়ের মূল ফুটেজ মিলিয়ে দেখবেন তাঁরা৷ নারদকাণ্ডে মূল তদন্তকারী অফিসার রঞ্জিত কুমার জানান, সমগ্র তদন্তে সহযোগিতা করেছেন মুকুল রায়৷

[ আরও পড়ুন: প্রতিপদের সকালেই রাজ্যজুড়ে অঝোরে বৃ্ষ্টি, পুজো নিয়ে বাড়ছে আশঙ্কা ]

প্রসঙ্গত, নারদ কাণ্ডে অভিযুক্তদের ভয়েস রেকর্ড পরীক্ষার পর বৃহস্পতিবার বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার মির্জাকে গ্রেপ্তার করে সিবিআই৷ আদালতের নির্দেশে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাকে নিজেদের হেফাজতে রাখবেন তদন্তকারীরা৷ মির্জার গ্রেপ্তারির পরই মুকুল রায়কে শুক্রবার হাজির হওয়ার নোটিস দেন তদন্তকারীরা৷ কিন্তু সেই হাজিরা এড়িয়ে যান বিজেপি নেতা৷ প্রতিনিধি মারফত চিঠি পাঠিয়ে তদন্তকারীদের তিনি জানান, দলীয় কর্মসূচিতে ব্যস্ত থাকবেন, তাই আসতে পারবেন না৷ এরপর শনিবার আসার জন্য মুকুল রায়কে ফের নোটিস পাঠান সিবিআইয়ের তদন্তকারীরা৷ সেই নোটিস মতোই ওইদিন দুপুর আড়াইটেয় নিজাম প্যালেসে হাজির হন মুকুল রায়৷ মির্জার সঙ্গে মুখোমুখি বসিয়ে প্রায় আড়াই ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা৷ এইপর সিবিআই জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ করেন মুকুল রায়৷ বিজেপি নেতার দাবি করেন, নারদকাণ্ডে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুখ দিয়ে তাঁর নাম বলিয়ে, তাঁকে ফাসানোর চেষ্টা করছেন তৃণমূল সুপ্রিমো৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.