Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
WB CM Mamata Banerjee could travel to Malda via train due to bad weather

Cyclone Jawad: খারাপ আবহাওয়ার জের, ট্রেনে করেই মালদহে যেতে পারেন মুখ্যমন্ত্রী

হেলিকপ্টারেই মালদহে যাওয়ার কথা ছিল তাঁর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৫, ২০২১, ১৮:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৫, ২০২১, ১৮:২৪

options
link
Cyclone Jawad: খারাপ আবহাওয়ার জের, ট্রেনে করেই মালদহে যেতে পারেন মুখ্যমন্ত্রী zoom
ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘূর্ণিঝড় ‘জাওয়াদে’র প্রভাবে দক্ষিণ বঙ্গে দুর্যোগ চলছে। হচ্ছে দফায় দফায় বৃষ্টি। আর মন্দ আবহাওয়ার জন্য হেলিকপ্টারের বদলে ট্রেনে চড়েই মালদহে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সূত্রের খবর, সোমবার দুপুরের শতাব্দী এক্সপ্রেসেই জেলা সফরে যাওয়ার কথা তাঁর। 

সম্ভবত ৭ ডিসেম্বর উত্তর ও দক্ষিণ দিনাজপুর যাবেন মুখ্যমন্ত্রী। ওইদিনই প্রথমে গঙ্গারামপুরে প্রশাসনিক বৈঠক করবেন মমতা। এরপর যাবেন রায়গঞ্জে। সেখানেও প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। তার ঠিক পরেরদিন অর্থাৎ ৮ তারিখ মালদহ এবং মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার সমস্ত কাজের খতিয়ান নেবেন। কথা বলবেন জেলাশাসক, বিডিও ও জনপ্রতিনিধিদের সঙ্গে। ৯ তারিখ মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন নদিয়ার কৃষ্ণনগরে। জেলাসফরের পর ফের তাঁর গোয়া এবং শিলং যাওয়ারও কথা। 

Advertisement

[আরও পড়ুন: নাগাল্যান্ডে ‘সন্ত্রাস দমন’ অভিযানে গুলি নিরাপত্তারক্ষীদের! বহু নিরীহ নাগরিকের মৃত্যু]

কথা ছিল হেলিকপ্টারেই জেলাসফরে যাবেন মমতা। তবে ঘূর্ণিঝড় ‘জাওয়াদে’র প্রভাবে দক্ষিণবঙ্গে দুর্যোগ। আর সে কারণেই হেলিকপ্টারের পরিবর্তে ট্রেনে মালদহ (Malda) যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, সোমবার দুপুরের শতাব্দী এক্সপ্রেসেই জেলা সফরে যাওয়ার কথা তাঁর। 

উল্লেখ্য, পুরীর (Puri) দিকে ক্রমশ এগোচ্ছে ‘জাওয়াদ’। দুপুরের দিকে পুরীতে আছড়ে পড়ার সম্ভাবনা। তারপর ওড়িশা উপকূল ধরে বাংলায় ‘জাওয়াদে’র প্রবেশের কথা। তবে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বারবার গতিপথ বদলের ফলে শক্তি হারিয়ে ফেলেছে ‘জাওয়াদ’। দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টি চললেও, ক্ষয়ক্ষতির বিশেষ আশঙ্কা নেই। তবে এখনই বৃষ্টি থেকে রেহাই নেই বঙ্গবাসীর। রবিবার ছুটির দিনে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টি চলবে। কলকাতা-সহ হাওড়া, হুগলি, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবারও বৃষ্টি চলবে। আগামিকাল বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দুর্যোগের জেরে সাগরের মুড়িগঙ্গায় ডুবল পণ্যবাহী নৌকা। তবে হতাহতের কোনও খবর নেই। 

[আরও পড়ুন: জেগে উঠল ইন্দোনেশিয়ার সেমেরু আগ্নেয়গিরি! ভয়াবহ অগ্ন্যুৎপাতে মৃত্যুমিছিল দ্বীপরাষ্ট্রে]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.