সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি-সিপিএম-কংগ্রেসকে একসারিতে বসিয়ে আগেও তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কটাক্ষ করেছেন ‘জগাই-মাধাই-গদাই’ বলে। এবার সেই আক্রমণের সুর আরও একধাপ চড়ালেন মুখ্যমন্ত্রী। সোমবারের সাংবাদিক বৈঠক থেকে তাঁর কটাক্ষ, “বিজেপি (BJP) তো বোকা। সিপিএম (CPIM) আপনাদের দেয় ধোঁকা। আর কংগ্রেস (Congress) তো ওদের পোকা।”
একুশের বিধানসভা নির্বাচনের আগে থেকেই তিন বিরোধী দলকে বিঁধে চলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, তিন দল আসলে তলায়-তলায় জোট বাঁধছে। যাদের মূল লক্ষ্য তৃণমূলের তথা রাজ্যের ক্ষতি করা। এদিনও মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেল সেই সুর। বললেন, “খালি মমতার শাড়িতে কালি ছেটানোর পরিকল্পনা! কিন্তু মনে রাখবেন আমার শাড়িতে কালি ছেটালে আমিও কিন্তু মোবিল ঢালতে জানি। নিজেরা মেরে, মৃতদেহ নিয়ে নবান্ন অভিযানের পরিকল্পনা বন্ধ করুন। খালি কুৎসা আর ষড়যন্ত্র।”
[আরও পড়ুন: মাথায় কুড়ুলবিদ্ধ অবস্থায় উদ্ধার মাছ ব্যবসায়ীর দেহ, ঘনাচ্ছে রহস্য]
এরপরই ক্রমাগত জ্বালানির মূল্যবৃদ্ধি, পিএফের সুদ কমানো-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, দেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ। তবে সঙ্গে সঙ্গে তাঁর সংযোজন, “আমি আমার দেশকে শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করতে চাই না। তবে বিজেপির উচিৎ এই পরিস্থিতিতে সব দলের সঙ্গে কথা বলা।” তিনি আরও বলেন, “বিজেপি তো যে ডালে বসে আছে সেই ডালই কাটছে। ওরা তো বোকা।” দ্রব্যমূল্য নিয়ে কেন্দ্রকে মুখ্যমন্ত্রীর তোপ, “রোজ জ্বালানির মূল্যবৃদ্ধি হচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রের কোনও হুঁশ নেই।”
জিএসটি থেকে রাজ্যের বকেয়া প্রাপ্য নিয়েও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “বহু রাজ্যকে জিএসটির প্রাপ্য বকেয়া দিচ্ছে না কেন্দ্র। এ নিয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী আমাকে চিঠি দিয়েছেন। আমিও তো কেন্দ্রকে লিখেছিলাম।”
[আরও পড়ুন: ঝাড়খণ্ডে বেআইনি অস্ত্র কারখানার খোঁজ, পুরুষের সঙ্গে পাল্লা দিচ্ছে মহিলা মিস্ত্রিরাও]
সর্বশেষ খবর
-
জাহির নন, কোচের পদে প্রাক্তন কেকেআর অধিনায়কই প্রথম পছন্দ ছিলেন সিএসকের! কেন ফেরালেন প্রস্তাব?
-
১০ হাজার টাকা বেতন না দিয়ে অপমান, রাগে মালিকের ২৪ কোটির সামগ্রীতে আগুন কর্মীর
-
গ্রন্থেও জেহাদের কীট! কাশ্মীরে ২২ লক্ষ বই ঝাড়াই-বাছাই, ‘দেশবিরোধী’ অভিযোগে বাদ পড়ল কত?
-
জাতীয় পুরস্কার জয়ে আবেগপ্রবণ অঞ্জন, আদিত্য-ইয়ামির ঝুলিতে জোড়া অ্যাওয়ার্ড, চোখে জল কার্তিকের
-
দুবাইয়ে বিকিনি-সুন্দরীদের স্নানদৃশ্য ক্যামেরাবন্দি বাংলাদেশি যুবকের! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক