সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুরের বহুতল থেকে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। পূর্ব যাদবপুর থানার নয়াবাদের এক বহুতল থেকে তাঁদের দেহ উদ্ধার করে পুলিশ। একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে যা দেখে পুলিশের অনুমান, ঋণের দায়েই আত্মঘাতী হয়েছেন ওই দম্পতি।
[পঞ্চায়েত ভোটের মনোনয়ন LIVE: বোমাবাজিতে তপ্ত বীরভূম, নজর কমিশনের]
স্থানীয় সূত্রে খবর, ওই বহুতলের তিনতলার ফ্ল্যাটে থাকতেন উৎপল ঘোষ ও তনুশ্রী কোলে। স্বামী-স্ত্রী দুজনেই শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের সঙ্গে ওই ফ্ল্যাটেই এক ভাগ্নে থাকতেন বলে জানা যাচ্ছে। রবিবার রাতে ফ্ল্যাটের দরজা বন্ধ দেখে ভাগ্নের সন্দেহ হয়। চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন তিনি। পুলিশের খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢোকে। তখনই জোড়া মৃতদেহ দেখতে পায় পুলিশ।
পুলিশের সন্দেহ, ঋণের দায়ে আত্মঘাতী হতে পারেন দম্পতি। যদিও ভাগ্নের দাবি, সম্প্রতি উৎপলবাবু শিক্ষকতা ছেড়ে প্রমোটিংয়ের ব্যবসায় নেমেছিলেন। ভদ্রেশ্বরে তাঁর একটি প্রোজেক্টও চলছিল। তখনই কয়েকজন দুষ্কৃতী তাঁকে হুমকি দেয় বলে অভিযোগ। সেই ভয়েও তাঁরা আত্মঘাতী হতে পারেন বলে অভিযোগ। তদন্তে নেমেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ ।
[৬ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যার চেষ্টা, স্কুল থেকে উদ্ধার দেহ]
সর্বশেষ খবর
-
কাদা মাটিতে চাপ রক্ত! ময়নার পানের বরজে উদ্ধার হাত-পা বাঁধা মহিলার বিবস্ত্র দেহ
-
শিক্ষক দিবসের ফিস্টে প্রধান শিক্ষককেই মার পড়ুয়াদের! ভিডিও ভাইরাল হতেই অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর
-
কোমরে শিকল, টেনে হিঁচড়ে হাঁটানো হল রাস্তায়! তালিবানি কায়দায় কিশোরীকে অত্যাচার বাংলাদেশে
-
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিধ্বংসী আগুন! বিপদ এড়াতে ছুটল দমকল, তারপর…
-
‘গেরুয়ার অপমানে শিকড়-সহ উপড়ে ফেলব, এখানে গেরুয়াই হবে, গেরুয়াই হবে, গেরুয়াই হবে’, যাদবপুরে শপথ শুভেন্দুর