সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনভর করোনা আক্রান্তদের চিকিৎসা চলছে বেলেঘাটা আইডিতে। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রয়েছেন আক্রান্তরা। সেখানেই নাকি ১২ ঘণ্টা ধরে জল পাচ্ছেন না রোগী! শুক্রবার কান্নাকাটির পরও মেলেনি জল। এমনকী পর্যাপ্ত খাবারও মিলছে না বলেই অভিযোগ। এবিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, শুক্রবার রাত থেকে জলের জন্য হাহাকার করলেও শনিবার সকাল পর্যন্ত জল পৌঁছয়নি বেলেঘাটা আইডির আইসোলেশন ওয়ার্ডে। এমনকী ওষুধ খাওয়ার মতো জলও পাননি মিশর ফেরত এক করোনা আক্রান্ত। শুধু তাই নয় মিলছে না পর্যাপ্ত খাবারও। শুধু বেলেঘাটা আইডি নয়, একই অভিযোগ করছেন বাঙুরে চিকিৎসাধীনরাও। সেখানেও রোগীরাও পাচ্ছেন না পর্যাপ্ত খাবার। যা দেওয়া হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের। এমনকী শিশুদের জন্য ডিম, দুধ চেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে রোগীর পরিবারকে।
[আরও পড়ুন: আরও ৫ জনের শরীরে মিলল COVID-19, রাজ্যের করোনা পরিস্থিতিতে বাড়ছে উদ্বেগ]
তবে রোগীর পরিবারের কথায়, হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে পুরোপুরি অন্ধকারে। যাঁদের খাবার দেওয়ার কথা, তারাই এই ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি তাঁদের। এ প্রসঙ্গে কথা বলা হলে বেলেঘাটা আইডি কর্তৃপক্ষ বলেন, “এমনটা হওয়ার কথা নয়। খোঁজ নেওয়া হচ্ছে।” স্বাস্থ্য ভবনের এক কর্তার কথায়, “অভিযোগ পেলাম। আমরা এখনই খোঁজ নিচ্ছি।” অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে হাসপাতাল।
[আরও পড়ুন: নির্দেশ উড়িয়ে এলাকায় অবাধ ঘোরাফেরা, দায়িত্বজ্ঞানহীন তেহট্টের করোনা আক্রান্ত পরিবারও]
সর্বশেষ খবর
-
কারা পাবেন আবাসের বাড়ি? সুবিধাভোগী যাচাইয়ে ত্রিস্তরীয় ব্যবস্থা, রয়েছে ‘সেলফ সার্ভে’র সুবিধাও
-
এবার বাংলা সিনেমায় রামচরণ! বঙ্গে পদ্ম ফুটতেই দক্ষিণী সুপারস্টারের নজরে টলিউড?
-
এবার ধর্ষণের চেষ্টার অভিযোগ, ফের জেল হেফাজতে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার
-
‘ভারত-চিন সম্পর্কে নাক গলাবে না রুশ’, ত্রিকোণ বন্ধুত্বের সমীকরণে স্পষ্ট বার্তা পুতিনের
-
কাটমানি না দিলে বাড়ি নয়, বড়ঞায় গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী-সহ ৪