ঘোষিত হল ৫০তম কলকাতা বইমেলার দিনক্ষণ। ২০২৭ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হবে ২২ জানুয়ারি। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের মেলা কলকাতা বইমেলার ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। কেননা এবারই পঞ্চাশ বছরে পা দিল বাঙালির প্রাণের এই উৎসব।
উল্লেখ্য, আন্তর্জাতিক কলকাতা বইমেলা নিয়ে গত মাসেই কমিটি গড়েছে রাজ্য সরকার। কমিটিতে রয়েছেন ২৪ জন। প্রতিনিধি রয়েছে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের। সেই সময়ই জানা গিয়েছিল, মেলার যৌথ আয়োজক হিসেবে থাকছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, ইজেডসিসি এবং ন্যাশনাল বুক ট্রাস্ট। সোমবার ঘোষিত হয়ে গেল মেলার দিনক্ষণও।
আরও পড়ুন:
অভিযোগ উঠেছে, আগের শাসকের আমলে জাতীয়তাবাদী এবং হিন্দুত্ববাদী বইয়ের প্রকাশকরা বইমেলায় স্থান পেতেন না। এই পরিস্থিতিতে জানা গিয়েছে, আধুনিক পদ্ধতিতে এবারের বইমেলায় স্টল বণ্টন হবে। সারা পৃথিবীতে যেভাবে হয় এখানেও সেই ভাবে স্টল বণ্টন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অটোমেশন পদ্ধতিতে প্রকাশকরা তাঁদের স্টলের জন্য আবেদন করতে পারবেন।
এবারের বইমেলার থিম কান্ট্রি হতে পারে ইজরায়েল। তবে তা করা যাবে যদি সরকারি অনুমোদন পায়। যদি অনুমোদন না মেলে, তাহলে বন্দে মাতরমের সার্ধশতবর্ষই হবে থিম। পাশাপাশি প্রশ্ন উঠছে, বাংলাদেশ প্যাভিলিয়ন কি এবার দেখা যাবে? গত দু’বছরের মতো এবারও স্টল থাকার সম্ভাবনা ক্ষীণ। জানা গিয়েছে, এই নিয়ে বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে। তবে এব্যাপারে কমিটি ও প্রকাশকদের আপত্তি রয়েছে। বিদেশমন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন পেলে তবেই বিষয়টি নিয়ে পরবর্তী ভাবনাচিন্তা করা হবে।
প্রসঙ্গত, কলকাতা বইমেলাকে কোনও একক সংগঠনের নিয়ন্ত্রণমুক্ত করে সকল প্রকাশক, মুদ্রাকর ও বই বিক্রেতার জন্য উন্মুক্ত করার দাবি উঠেছিল আগেই। রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সাহিত্যিক বুদ্ধদেব গুহর জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে দাবি করেছিলেন, কলকাতা বইমেলায় ভারতীয়ত্বের ছাপ থাকতে হবে। সকলের বিচরণক্ষেত্র হয়ে উঠুক বইমেলা।
বিগত দু’বছর ধরে বাংলাদেশের কোন বুক স্টোর নেই সে ব্যাপারে সেদিন সাংবাদিকদের জানানো হয় বাংলাদেশের বুক স্টল নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে তবে এ ব্যাপারে কমিটির এবং প্রকাশকদের আপত্তি রয়েছে দেশের পররাষ্ট্র মন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন পেলেই তবে বইমেলার অংশগ্রহণ নিয়ে চিন্তাভাবনা করা হবে
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মিরিকে অবরুদ্ধ রংভং নদী থেকে জল বার করার কাজ শুরু, সিকিমে স্বাভাবিকের পথে তিস্তা
-
একঘণ্টায় নিঃশেষ প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের অনলাইন টিকিট! ওয়েট লিস্টে আরও ৪২ হাজার
-
চোরের ভয়ে চরম কাণ্ড মালিকের, চারচাকা গাড়ি উঠল দোতলা বাড়ির ছাদে! ভাইরাল ভিডিও
-
শুভেন্দুর ‘হাইভোল্টেজ’ ভদ্রাসন নন্দীগ্রামের উপনির্বাচনে বিজেপির প্রার্থী কে? শুরু জল্পনা
-
নারীদের স্বনির্ভর করতে নতুন স্কিল ইনস্টিটিউট ‘অনন্যা’, মিলবে কর্মমুখী প্রশিক্ষণ