Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ২০ জুলাই ২০২৬
Ration Dealers

যৌথ পরিবারের রেশন কার্ড বাতিলের অভিযোগে সরব ডিলাররা, খাদ্যসচিবের হস্তক্ষেপ চেয়ে চিঠি

চিঠিতে উল্লেখ করা হয়েছে, পুরনো ডেটাবেসের ত্রুটির কারণে বহু দরিদ্র ও প্রকৃত উপভোক্তারা রেশনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৬, ১৪:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৬, ১৪:৪০

options
link
যৌথ পরিবারের রেশন কার্ড বাতিলের অভিযোগে সরব ডিলাররা, খাদ্যসচিবের হস্তক্ষেপ চেয়ে চিঠি zoom
Advertisement

ডিজিটাল রেশন কার্ড সংক্রান্ত একাধিক সমস্যা। এবার সেই অভিযোগ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরে চিঠি দিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, পুরনো ডেটাবেসের ত্রুটির কারণে বহু দরিদ্র ও প্রকৃত উপভোক্তারা রেশনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। যার জেরে রাজ্যের বিভিন্ন জায়গায় রেশন ডিলারদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ।

সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদকের লেখা চিঠিতে বলা হয়েছে, সমস্যার সূত্রপাত বেশ কয়েক বছর আগে থেকেই। সে সময় ডিজিটাল রেশন কার্ডের ডেটাবেস তৈরির সময় অধিকাংশ উপভোক্তারাই নিজেদের যৌথ পরিবার হিসেবে নথিভুক্ত হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিবারগুলির অধিকাংশই বর্তমানে ‘নিউক্লিয়ার’ পরিবারে পরিণত হয়েছেন। বাস্তবে পৃথক পরিবার হিসেবে বাস করলেও সরকারি নথিতে এখনও তারা যৌথ পরিবারের সদস্য হিসেবে রয়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ফেডারেশনের অভিযোগ, এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে পরিবার বিভাজনের প্রক্রিয়া কার্যত বন্ধ বা সীমিত রয়েছে। যার ফলে ফর্ম ১৪ বা অনলাইনহাউজহোল্ড ডিভিশনের মাধ্যমে ডিজিটাল রেশন কার্ড আলাদা করার সুযোগ পাচ্ছেন না মানুষ। যার জেরে সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ। তাদের আরও দাবি, যৌথ পরিবারের তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয় যাচাই প্রক্রিয়া গোটা পরিবারকে একটি আর্থিক ইউনিট হিসেবে গণ্য করছে। ফলে কোনও পরিবারের আর্থিক ভাবে সচ্ছল কোনও সদস্যের রেশন কার্ড বাতিল করতে গিয়ে একই প্রোফাইলে থাকা অন্য দরিদ্র ও যোগ্য উপভোক্তাদের রেশন কার্ডও বাতিল হয়ে যাচ্ছে। প্রকৃত উপভোক্তারা খাদ্য নিরাপত্তার বাইরে যেতেই সরাসরি প্রভাব পড়ছে রেশন দোকানগুলিতে। কার্ড বাতিল হওয়া গ্রাহকেরা রেশন তুলতে না পেরে ক্ষোভ উগরে দিচ্ছেন ডিলারদের উপর। এই পরিস্থিতিতে খাদ্য দপ্তরের কাছে তিন দফা দাবি জানিয়েছে সংগঠন। যার মধ্যে, পরিবার বিভাজনের অনলাইন ও অফলাইন প্রক্রিয়া চালু, আর্থিক দিক থেকে সচ্ছল পরিবারগুলির ক্ষেত্রে যৌথ প্রোফাইল বাতিল করার প্রক্রিয়া বন্ধ এবং ভুল করে বাতিল হওয়া কার্ডগুলির পুনর্বহালের দাবি করা হয়েছে চিঠিতে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.