Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬

দাঁড়িয়ে থাকা গাড়ির ধাক্কায় ঘটছে দুর্ঘটনা! সতর্কতামূলক প্রচারে পুলিশ

গাড়ির চালক ও আরোহীদের সচেতনতার পাঠ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০১৮, ১৪:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০১৮, ১৪:২৮

options
link
দাঁড়িয়ে থাকা গাড়ির ধাক্কায় ঘটছে দুর্ঘটনা! সতর্কতামূলক প্রচারে পুলিশ zoom

অর্ণব আইচ: দাঁড়িয়ে থাকা গাড়ির ধাক্কায় দুর্ঘটনা! শুনতে আশ্চর্য লাগলেও সেটিই সত্যি। আর এই দুর্ঘটনার মুখোমুখি কখনও বাইক, কখনও আবার স্কুটার আরোহী, এমনকী পথচারীরাও। গাড়ির আরোহী বা চালক মুহূর্তের অসতর্কতায় গাড়ির দরজা খুললেই ঘটছে  দুর্ঘটনা। গাড়ির দরজার ‘আঘাতে’ই ধরাশায়ী বাইক আরোহী বা পথচারীরা। পুলিশের মতে, এই ধরনের দুর্ঘটনা বেড়েই চলেছে। গাড়ি আরোহী ও চালকদের সতর্ক করতে সোশ্যাল মিডিয়ায় প্রচারে নেমেছে লালবাজার। কলকাতা ট্রাফিক পুলিশের এক কর্তা জানান,  দাঁড়িয়ে থাকা গাড়ির দরজার আঘাতে এখনও পর্যন্ত কারও মৃত্যু হয়নি ঠিকই। কিন্তু, আহত হওয়ার ঘটনা আকছারই ঘটছে। বড় কোনও অঘটন ঘটার আগেই সতর্কতামূলক প্রচার চলছে।

[ রাজারহাটে ভস্মীভূত খেলনার গুদাম, এলাকায় ব্যাপক উত্তেজনা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দিন কয়েক আগে শেক্সপিয়র সরণিতে গাড়ি থেকে নামছিলেন এক মহিলা। উল্টোদিক থেকে আসছিলেন এক স্কুটার আরোহী। মুহূর্তের অসতর্কতা। দাঁড়িয়ে থাকা গাড়ির দরজা ধাক্কা দিল স্কুটার আরোহীকে। স্কুটার নিয়ে হুড়মুড়িয়ে রাস্তা পড়ে গেলেন তিনি। আঘাত তেমন গুরুতর ছিল না। কিন্তু আরও বড় দুর্ঘটনা ঘটতেই পারত। পুলিশ জানিয়েছে,  প্রতিদিন শহরের রাস্তায় এমন দুর্ঘটনা ঘটছে। যদি গাড়ির দরজার ধাক্কায় কেউ বেশিরকমের আহত হন কিংবা স্কুটার বা বাইকের ক্ষতি হয়, তাহলে আলাদা কথা। তা না হলে পুলিশে অভিযোগ জমা পড়ে না। ফলে বেশিরভাগ দুর্ঘটনাই নথিভুক্ত হয় না। অনেক ক্ষেত্রে আবার আহত ব্যক্তিকে হাসপাতালেও নিয়ে যেতে হয়। সমীক্ষা দেখা গিয়েছে, শহরের রাস্তা গাড়ির সংখ্যা যত বাড়ছে, দাঁড়িয়ে থাকা গাড়ির দরজার আঘাতে দুর্ঘটনাও তত বেশি ঘটছে।

পুলিশের বক্তব্য, গাড়ি থেকে নামার সময়ে সাধারণ সামনে ও পিছনের দিকে নজর রাখেন না আরোহীরা। গাড়ির দরজাও বেশি জোরে খোলেন তাঁরা। এদিকে উলটো দিক থেকে বা পিছন দিক থেকে স্কুটার বা বাইক আরোহীর পক্ষেও বোঝা সম্ভব নয়, যে গাড়ি থেকে কেউ নামছেন কিনা। ফলে যা হওয়ার, তা হচ্ছে। ট্রাফিক পুলিশের পরামর্শ, গাড়ি দরজা খোলার আগে আরোহীরা যেন পিছন বা উলটো দিকে নজর রাখেন। সতর্ক থাকতে হবে পথচারীদেরও।

[ হাসপাতালের মধ্যেই কর্তব্যরত চিকিৎসককে সপাটে চড়, কাঠগড়ায় ওসি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.