অর্ণব আইচ: আরও একটা ১৬ ডিসেম্বর। ১৯৭১ সালের সেই সময়টা আজ পাঁচ দশক পিছনে। তবু প্রত্যক্ষদর্শীদের স্মৃতিতে অমলিন যুদ্ধের ছবি। বিজয় দিবসের প্রাক্কালে ফোর্ট উইলিয়ামের এক অনুষ্ঠানে স্মৃতিচারণ করলেন সেনার ইস্টার্ন কমান্ডের জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল আর পি কলিতা। অসমের (Assam) গুয়াহাটিতে সেই সময় থাকতেন তিনি। নেহাতই বালক অবস্থাতেও যুদ্ধের ভয়াবহতাকে বুঝতে পেরেছিলেন। আর সেই কথাই ভাগ করে নিলেন সকলের সঙ্গে। মুখ খুললেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও।
মুক্তিযুদ্ধের (Bangladesh Liberation War) সময় তিনি ছিলেন শিশু। জানালেন, স্মৃতিতে এখনও উজ্জ্বল দিনগুলো। এয়ার রেডের সাইরেনের কর্কশ শব্দ কিংবা ব্ল্যাক আউটের সময় জানলায় কালো কাগজ লাগানোর অভিজ্ঞতার কথা পরিষ্কার মনে আছে। বোমা হামলার সময় যাতে বাড়ির আলো চোখে না পড়ে তাই কালো কাগজ লাগানো হত। আট বছরের এক বালকের মনে তীব্র ছাপ ফেলে গিয়েছিল দৃশ্যগুলো। যা আজও একই রকম জীবন্ত।
[আরও পড়ুন: নিলামে মেসির বিশ্বকাপ জয়ের জার্সি? দাম জানলে চোখ কপালে উঠবে!]
পাশাপাশি দুই দেশের সম্পর্ক নিয়েও কথা বললেন তিনি। কার্যতই আবেগপ্রবণ হয়ে তিনি জানালেন, ”বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক নেহাতই রাজনৈতিক, কৌশলী বা ভৌগলিক নয়। এই সম্পর্ক রক্তের। এই সম্পর্ক দীর্ঘ পরীক্ষিত বন্ধুত্বের।”
উল্লেখ্য, সেনার ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস উদযাপিত হবে শনিবার। ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধে জয়ের স্মরণে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। তার আগে সেনাকর্তার কথায় ফিরে এল সেই দিনের কথা।
[আরও পড়ুন: আতিক কাণ্ডের পুনরাবৃত্তি! এবার আদালত চত্বরেই গুলি করে খুন গ্যাংস্টার ‘ছোটে সরকার’কে]
সর্বশেষ খবর
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন