সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেঁচো খুড়তে শুধু কেউটে নয়, ক্রমশ অজগরের হদিশ পাচ্ছে ইডি! রেশন দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া বাকিবুর যেন ধনকুবের! সূত্রের খবর, তদন্তে উঠে আসা সম্পত্তির পরিমাণ দেখে ইডি (Enforcement Directorate) কর্তাদের চক্ষু চড়কগাছ। সূত্রের দাবি, জমির পরিমাণ দেড় হাজার কাঠার বেশি। সাড়ে ৭ হাজার বর্গফুট আয়তনের অন্তত ১০টি ফ্ল্যাটের মালিক তিনি। দেশে নয়, ফ্ল্যাট রয়েছে বিদেশেও। কী কারণে বিদেশে ফ্ল্যাট কিনেছিলেন বাকিবুর, তা খতিয়ে দেখছে ইডি।
তদন্তে ইডি জানতে পেরেছে, ধৃত বাকিবুর রহমান সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ কোটি। যার মধ্যে রয়েছে জমি, ফ্ল্যাট। ইডি সূত্রে খবর, চালকল মালিক বাকিবুরের জমির পরিমাণ ১ হাজার ৬৩২ কাঠা। যার মধ্যে বেশিরভাগটাই রয়েছে উত্তর ২৪ পরগনা এবং বহরমপুরে। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে ৯টি ফ্ল্যাটের হদিশ মিলেছে বলে খবর। রয়েছে পার্কস্ট্রিট, রাজারহাট, রঘুনাথপুরের মতো একাধিক জায়গায়। ইডি সূত্রে আরও খবর, ফ্ল্যাটের আয়তন অন্তত সাড়ে ৭ হাজার বর্গফুট। এই সমস্ত সম্পত্তিই সরকারিভাবে বাকিবুরের নামে নথিভুক্ত বলে খবর।
[আরও পড়ুন: দিঘায় স্পিডবোটের ধাক্কায় ক্ষতবিক্ষত যুবক, প্রশ্নের মুখে পর্যটকদের নিরাপত্তা]
সর্বশেষ খবর
-
অমৃতার সঙ্গে বিচ্ছেদের পর সইফের জীবনে ‘ওগো বিদেশিনী’! ‘ঘর ভাঙানি’র ভূমিকায় করিনা?
-
গান্ধীর সঙ্গে হাজতবাস, ১০০ বছর বয়সেও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়েছেন কলকাতার বিপ্লবী সইফউদ্দিন
-
সূচি ঘোষণার পরেও বদলে যাচ্ছে দিনক্ষণ! গণেশ চতুর্থীতে ভারত-আফগানিস্তান লড়াই?
-
বিশ্ব অঙ্গদান দিবস: নিয়মিত ধূমপান-মদ্যপান, আপনার অঙ্গ বাঁচাতে পারে অন্যের প্রাণ?
-
ওঠার আগেই বাড়তি টাকা চাইছে অ্যাপ ক্যাব, ‘দৌরাত্ম্য’ বন্ধ করতে কড়া পদক্ষেপ মোদি সরকারের