Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

গড়িয়ায় বহুতলের ছাদ থেকে পড়ে রহস্যমৃত্যু বৃদ্ধার

খুন না আত্মহত্যা? ধন্ধে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০১৮, ১৭:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০১৮, ১৭:২৬

options
link
গড়িয়ায় বহুতলের ছাদ থেকে পড়ে রহস্যমৃত্যু বৃদ্ধার zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গড়িয়ায় বহুতলের ছাদ থেকে পড়ে রহস্যমৃত্যু বৃদ্ধার। মৃতের নাম লিলি মুখোপাধ্যায়(৬৫)। বৃদ্ধার পড়ে যাওয়ার শব্দ শুনতে পাননি বাড়ির লোকজন। প্রতিবেশীরাই ভয়ঙ্কর শব্দ পেয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে লিলিদেবীর দেহ। সঙ্গে সঙ্গেই তাঁদের বাড়িতে খবর দেওয়া হয়। তড়িঘড়ি ওই বৃদ্ধাকে উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে গড়িয়ার সোনারপুর থানা এলাকার বালিয়াতে একটি পাঁচতলা আবাসনে।

 [রিজেন্ট পার্কে গার্ডওয়ালে ধাক্কা বাইকের, স্টুডিও পাড়ার এক কর্মীর মৃত্যু]

জানা গিয়েছে, ওই আবাসনের তিনতলায় থাকেন লিলিদেবীর পরিবার। প্রতিদিন সন্ধ্যার পর ছাদে পায়চারি করতেন তিনি। এদিনও ফোন হাতে নিয়ে ছাদে উঠেছিলেন। সেখানে পায়চারি করতে করতেই কোনওভাবে অসাবধান হয়ে পড়ে যান লিলিদেবী। এমনটাই দাবি তাঁর পরিবারের। ছাদ থেকে নিচে পড়ার সময় বহুতল লাগোয়া বিদ্যুতের তারের সংস্পর্শে আসতেই বিকট শব্দ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার। মৃত্যুর পরও চালু ছিল বৃদ্ধার ফোন। অর্থাৎ মৃত্যুর আগের মুহূর্তেই কারোর সঙ্গে ফোনে কথা বলছিলেন ওই বৃদ্ধা। লিলিদেবী কি অসবাধানতার কারণেই পড়ে গিয়েছিলেন?  নাকি আত্মহত্যা ? মৃত্যুর কারণ নিয়ে ধন্ধে সোনারপুর থানার পুলিশ। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ছবি : বিশ্বজিৎ নস্কর 

[মাদুলির টাকা ফেরত পেতে জ্যোতিষীকে অপহরণ, কোটি টাকা মুক্তিপণের দাবি]

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.