আগামী ১ মার্চ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মবার্ষিকী (Buddhadeb Bhattacharjee Birth Anniversary)। ওই দিনটিকে স্মরণে রেখে রাজ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বামপন্থার পুনর্জাগরণে এই কর্মসূচি নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওইদিনই কলকাতায় বুদ্ধদেব ভট্টাচার্যের নামে সংস্কৃতি কেন্দ্র গড়ে তোলার সূচনাও করা হচ্ছে। সেই অনুষ্ঠান উপলক্ষে রাজ্য সিপিএমের উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। যেখানে বক্তা হিসাবে উপস্থিত থাকবেন প্রাক্তন তৃণমূল সাংসদ জহর সরকার। যা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
কলকাতায় বুদ্ধদেব ভট্টাচার্যের নামে সংস্কৃতি কেন্দ্র গড়ে তোলার সূচনাও করা হচ্ছে। সেই অনুষ্ঠান উপলক্ষে রাজ্য সিপিএমের উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। যেখানে বক্তা হিসাবে উপস্থিত থাকবেন প্রাক্তন তৃণমূল সাংসদ জহর সরকার।
আরও পড়ুন:
প্রয়াত বাম নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) নামে সংস্কৃতি কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। আলিমুদ্দিন স্ট্রিট সংলগ্ন এ জে সি বোস রোডে এই কেন্দ্র গড়ে উঠবে। প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল ট্রাস্ট এই সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করবে। বুদ্ধদেব ভট্টাচার্যর ৮২তম জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য জানাতে গণশক্তি পত্রিকা ভবনের পাশে ১ মার্চ এই আলোচনাসভার আয়োজন করা হয়েছে।

আলোচনার বিষয়, ‘বাংলার পুনরুত্থান এবং বিকল্পের ভাবনা’। সেখানেই বক্তব্য রাখবেন প্রাক্তন তৃণমূল সাংসদ জহর সরকার। তাঁর পাশাপাশি আলোচক হিসেবে ওই অনুষ্ঠানে থাকবেন অধ্যাপক রতন খাসনবিশ, ডাঃ অরুণ সিং, অনিতা অগ্নিহোত্রী প্রমুখ।
আলোচনার বিষয়, ‘বাংলার পুনরুত্থান এবং বিকল্পের ভাবনা’। সেখানেই বক্তব্য রাখবেন প্রাক্তন তৃণমূল সাংসদ জহর সরকার। তাঁর পাশাপাশি আলোচক হিসেবে ওই অনুষ্ঠানে থাকবেন অধ্যাপক রতন খাসনবিশ, ডাঃ অরুণ সিং, অনিতা অগ্নিহোত্রী প্রমুখ। এই আলোচনা সভার আয়োজক হিসেবে রয়েছে প্রমোদ দাশগুপ্ত ট্রাস্ট।
সর্বশেষ খবর
-
বাড়িতে অন্ত্যেষ্টির তোড়জোড়, ৫ দিন পর এভারেস্টের ‘ডেথ জোন’ থেকে সশরীরে ফিরলেন শেরপা
-
‘ভূতে’ লুটে খাচ্ছে রেশন! দুর্নীতির শিকড় উপড়াতে শুভেন্দু সরকারের স্ক্যানারে খাদ্যসাথী
-
বাংলাদেশিদের ভুয়ো নথির জোগান! দিল্লির অভিশপ্ত সেই হোটেল মালিক সম্পর্কে বিস্ফোরক তথ্য
-
‘শুধু দেব নয় অনেকেই মন খুলে কথা বলছেন’, স্বরূপের গ্রেপ্তারিকে ‘রঘু’র সমর্থনে কী বললেন রূপা?
-
রাজস্থানে পাড়ি দিল মালদহের লিচু, আয়ের নতুন পথ খুলতেই মুখে হাসি চাষিদের