দীপালি সেন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগুন আতঙ্ক। পরীক্ষা চলাকালীন এডুকেশন ডিপার্টমেন্ট আচমকাই কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন।
সোমবার এডুকেশন ডিপার্টমেন্টে মাস্টার্সের পরীক্ষা চলছিল। সেই সময় আচমকাই কালো ধোঁয়ায় ঢেকে যায় দ্বিতীয় তল। আতঙ্কিত হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ে উপস্থিত প্রায় সকালেই। বিশ্ববিদ্যালয় থেকে তড়িঘড়ি বেরিয়ে আসার চেষ্টা করেন প্রত্যেকে।
[আরও পড়ুন: দিঘায় বিষাক্ত ‘ইয়েলো বেলি’ সাপ! কামড়ালে শরীর পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত, কাজ করে না অ্যান্টি ভেনাম]
খবর দেওয়া হয় দমকলে। বিশ্ববিদ্যালয়ে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের অনুমান, এসি চালানো মাত্রই শর্ট সার্কিট হয়। তার জেরে কালো ধোঁয়ায় ঢেকে যায় চতুর্দিক। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
[আরও পড়ুন: ঘাটালে CPM এজেন্টের রহস্যমৃত্যু, পাটখেতে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ, নেপথ্যে রাজনীতি?]
সর্বশেষ খবর
-
‘ডিম থেরাপি’ থেকে বাঁচতে সঙ্গে রাখবেন আগ্নেয়াস্ত্র! কালীঘাটপন্থী কীর্তি-কথায় বিতর্ক
-
ফের গাঁজা খেয়ে বিমান চালনা! অভিযুক্ত এয়ার ইন্ডিয়ার দুই পাইলট
-
খামখেয়ালি অ্যাডভেঞ্চারে ‘দেবদাস’-এর আধুনিক সংস্করণ! পড়ুন ‘নিব্বা নিব্বি’ রিভিউ
-
ভাঙছে ইন্ডিয়া? ‘প্রতিবাদের অধিকার…’, ঝাড়খণ্ডে পড়ুয়া বিক্ষোভের মধ্যেই হেমন্তকে কড়া চিঠি রাহুলের
-
‘ই-১০ ফেরানো হোক’, ইথানল বিতর্কের মাঝেই বললেন কেন্দ্রের অর্থনৈতিক উপদেষ্টা