Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
স্বাস্থ্যভবন

খোদ স্বাস্থ্যভবনেই ফের করোনা হানা, ভাইরাস আক্রান্ত আরও ৫ কর্মী

নীলরতন সরকার মেডিক্যাল কলেজেও ১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২০, ২৩:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২০, ২৩:১৩

options
link
খোদ স্বাস্থ্যভবনেই ফের করোনা হানা, ভাইরাস আক্রান্ত আরও ৫ কর্মী zoom

অভিরূপ দাস: স্বাস্থ্যভবনে (Swasthya Bhawan) ফের করোনার থাবা। এবার স্বাস্থ্যভবনের পাঁচজন কর্মী  আক্রান্ত মারণ ভাইরাসে। সূত্রের খবর, করোনা (Coronavirus) আক্রান্তদের মধ্যে রয়েছেন একজন ডেপুটি সেক্রেটারি। একজন আধিকারিক এবং তিনজন স্বাস্থ্যভবনের কর্মী। এর আগে স্বাস্থ্যভবনের দুই কর্মীর শরীরেও মারণ ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল।

সোমবারই নীলরতন সরকার মেডিক্যাল কলেজেও ১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। যাঁর মধ্যে আছেন সাইকিয়াট্রিস্ট বিভাগের বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং ১৪ জন রোগী। আক্রান্ত ১৪ জন রোগী সার্জারি, মেডিসিন, সাইকিয়াট্রিস্ট বিভাগে ভরতি ছিলেন।

Advertisement

[আরও পড়ুন: ‘প্রতিদিনই ফোনে খোঁজ নেন মুখ্যমন্ত্রী’, মমতার সৌজন্যে আপ্লুত রাজ্যপাল]

হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। প্রত্যেকেরই জ্বর ছিল। ৪ জুলাই তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়। প্রত্যেকেরই রিপোর্ট পজিটিভ পাওয়া গিয়েছে। কী করে এত জন আক্রান্ত হলেন তা নিয়ে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই রোগীদের সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের প্রত্যেককে আইসোলেশনে পাঠানো হবে। প্রসঙ্গত, কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সংক্রমিত হওয়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে এনআরএসে অনেক বেশি সতর্ক ছিলেন চিকিৎসকরা। স্ত্রীরোগ বিভাগে আগেই তৈরি করা হয়েছিল আইসোলেশন ওয়ার্ড।

[আরও পড়ুন: সৃষ্টির নেশায় বুঁদ, হোম কোয়ারেন্টাইনেও দুর্গাপুজোর থিম নিয়ে ব্যস্ত করোনাজয়ী শিল্পী]

ক্রমশই রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কলকাতায় এবং উত্তর ২৪ পরগনায় ক্রমশই থাবা চওড়া করছে মারণ ভাইরাস। সূত্রের খবর, এই পরিস্থিতিতে বেশ কয়েকটি জায়গায় কড়া লকডাউন জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবারই নবান্ন থেকে সেই সিদ্ধান্তের কথা ঘোষণা হতে পারে।  

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.