বুদ্ধদেব সেনগুপ্ত: নতুন করে কোনও সমস্যা দেখা দেয়নি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) শরীরে। তাই বুধবার দুপুরেই তাঁকে নার্সিংহোম থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর গাইডলাইন অনুযায়ী এই মুহূর্তে তিনি করোনা মুক্ত। তাই আইসোলেশনে থাকার কোনও দরকার নেই বুদ্ধবাবুর।
গত মাসে করোনা আক্রান্ত হন সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্য। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। চিকিৎসকদের হাতযশে সুস্থ হয়ে ওঠেন তিনি। শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক অসুবিধা না থাকায় কিছুদিন পরই সংশ্লিষ্ট হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু করোনা মুক্ত না হওয়ায় বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়নি। এর পর গত বুধবার থেকে সিআইটি রোডের একটি নার্সিংহোমে নিভৃতবাসে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, এখন ভাল আছেন তিনি। এক্স-রে করেও দেখা হয়েছে। নতুন কোনও সমস্যা হয়নি তাঁর। তাই তাঁকে বাড়ি ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
[আরও পড়ুন: অতিমারী আবহে কলকাতায় আজ বন্ধ কোভিশিল্ড টিকাকরণ]
সর্বশেষ খবর
-
কম ফ্যাটের দই মানেই ভেজাল নয়, ২৬ বছর পর হাই কোর্টে বেকসুর খালাস কৃষ্ণনগরের মিষ্টি ব্যবসায়ী
-
টাকা দিয়ে দেবীদর্শন! বদলের বঙ্গে বন্ধ হচ্ছে পুজোর ‘বিতর্কিত’ প্রিভিউ শো?
-
মন্দির ধসে পড়লেও নড়ানো যাচ্ছে না বজরংবলীকে! উজ্জয়িনীতে ‘অলৌকিক’ কাণ্ড, ভাইরাল ভিডিও
-
বনগাঁ আদালতে আইনজীবী সেজে প্রতারণা! ৩ জনকে আটক করল পুলিশ
-
৫ মাসে ২৩ ফাঁসির নির্দেশ, খুনের হুমকির মুখে সেই বিচারক বললেন, ‘ভয় পাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো’