সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে দেখা মিলল ‘ফেরার’ রাজীব কুমারের৷ বৃহস্পতিবার আলিপুর আদালতে আসেন সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত কলকাতার প্রাক্তন নগরপাল৷ সিবিআইকে কার্যত টেক্কা দিয়ে আগাম জামিন পাওয়ার পর রাজীবের আত্মপ্রকাশে শুরু হয়েছে বিস্তর জল্পনা৷
[আরও পড়ুন: ‘পুলিশ ও তৃণমূলের মদতে পালিয়ে বেড়াচ্ছেন রাজীব কুমার’, বিস্ফোরক জয়প্রকাশ মজুমদার]
সূত্রের খবর, আলিপুর আদালতে সারদা মামলা সংক্রান্ত আইনি প্রক্রিয়ায় ও কাজের জন্য এসেছিলেন রাজ্যের গোয়েন্দা প্রধান রাজীব কুমার৷ তবে এতদিন তিনি কোথায় ছিলেন, বা বারবার সিবিআইয়ের তলব সত্ত্বেও কেন তিনি তা এড়িয়ে যান, এই বিষয়ে মুখ খুলেননি রাজীব৷ মনে করা হচ্ছে, গ্রেপ্তারির হাত থেকে বাঁচতে রক্ষাকবচ থাকায় এদিন আত্মপ্রকাশ করেছেন রাজীব৷ পাশাপাশি তিনি যে পালিয়ে বেড়াচ্ছেন না, এবং কলকাতা শহরেই রয়েছেন, সেই বার্তাও দিতে চেয়েছেন দুঁদে ওই পুলিশ আধিকারিক৷
গত মঙ্গলবার, সারদাকাণ্ডে কলকাতা হাই কোর্টে আগাম জামিন পান কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার৷ তাঁর আগাম জামিন মঞ্জুর করেন বিচারপতি সইদুল্লাহ মুন্সির ডিভিশন বেঞ্চ৷ ৫০ হাজার টাকার বন্ডে জামিন পান রাজীব৷ এই আগাম জামিন মঞ্জুর করার ক্ষেত্রে আদালতের তরফে জানানো হয়েছে, হেফাজতে নিয়ে গোয়েন্দা প্রধানকে জেরা করার প্রয়োজন নেই৷ এমনকী বেশ কয়েকটি শর্তও দিয়েছেন বিচারপতি৷ তিনি জানান, সিবিআইয়ের তলবে হাজিরা দিতে হবে রাজীব কুমারকে৷ সেক্ষেত্রে তলবের ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে সিবিআইকে৷ দেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার৷ এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে সিবিআই৷ মঙ্গলবার হাই কোর্টের এই রায়ে আপাতত স্বস্তি পেলেন রাজীব কুমার৷ কারণ, এখনই তাঁকে গ্রেপ্তার করতে পারবে না সিবিআই৷
[আরও পড়ুন: মানবিক পুলিশ, নিখোঁজ শিশুকে মায়ের কাছে ফেরাল সার্জেন্ট]
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?