Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Vidyasagar Setu

মেরামতের জন্য রবিবার সম্পূর্ণ বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে গন্তব্যে পৌঁছবেন?

হাওড়া সিটি পুলিশের তরফে জানানো হয়েছে, ১৫ মার্চ ফের ভোর সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। ওইসময় দ্বিতীয় হুগলি সেতু দিয়ে সমস্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৬, ২০:৩৪

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৬, ২০:৩৪

options
link
মেরামতের জন্য রবিবার সম্পূর্ণ বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে গন্তব্যে পৌঁছবেন? zoom
ফাইল ছবি।
Advertisement

রবিবার ফের বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু (Vidyasagar Setu)। ভোর সাড়ে ৫টা থেকেই সেতু দিয়ে সমস্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। আজ শনিবার ব্রিগেডে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা। সেজন্য সকাল থেকে সেতুতে পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। আজ শনিবার ভোর সাড়ে ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত কোনও পণ্যবাহী গাড়ি দ্বিতীয় হুগলি সেতু দিয়ে কলকাতার দিকে ঢুকতে দেওয়া হয়নি। অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়। শুধু আজ শনিবার নয়, রবিবারও দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

হাওড়া সিটি পুলিশের তরফে জানানো হয়েছে, ১৫ মার্চ ফের ভোর সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। ওইসময় দ্বিতীয় হুগলি সেতু দিয়ে সমস্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু হাওড়া সিটি পুলিশ নয়, এই বিষয়ে কলকাতা পুলিশের তরফেও সমাজমাধ্যমে তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে জানানো হয়েছে রবিবার দ্বিতীয় হুগলি সেতুর বিয়ারিং, কেবল-সহ একাধিক অংশের মেরামতি করা হবে। সেই কারণেই সম্পূর্ণভাবে সেতু বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি এই সময় কোন পথে গাড়ি চলবে তাও জানানো হয়েছে কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হাওড়া সিটি পুলিশের তরফে জানানো হয়েছে, ১৫ মার্চ ফের ভোর সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। ওইসময় দ্বিতীয় হুগলি সেতু দিয়ে সমস্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

 

পুলিশের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, এজেসি রোড দিয়ে যে সমস্ত গাড়ি শহরে ঢুকবে সেগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। হাওড়া ব্রিজ ধরার জন্য সেন্ট জর্জেস গেট রোড, স্ট্যান্ড রোড ব্যবহার করা যাবে। এছাড়াও রয়েছে আরও অপশন। সিজিআর রোড কিংবা খিদিরপুরের দিক থেকে যে সমস্ত গাড়ি আসবে সেগুলিকে হেস্টিংস ক্রসিং দিয়ে বাঁ দিকে ঘুরিয়ে দেওয়া হবে। বলে রাখা প্রয়োজন, দ্বিতীয় হুগলি সেতুতে মেরামতের কাজের জন্য এর আগে বেশ কয়েকটি রবিবার একই ভাবে সেতু বন্ধ রাখা হয়েছিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.