সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ ‘গণশক্তি’ পত্রিকার সম্পাদক অভীক দত্ত৷ রবিবার সন্ধ্যায় নাগেরবাজারে পার্টির একটি পাঠচক্রে বক্তব্য রাখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি৷ সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় একটি নার্সিংহোমে ভরতি করা হয়৷ আপাতত তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে৷ চিকিৎসকরা জানিয়েছেন, অভীক দত্তের সেরিব্রাল স্ট্রোক হয়েছে৷ মস্তিষ্কে রক্তক্ষরণ দেখা দিয়েছে৷ অভীকবাবুর শারীরিক পরিস্থিতি এখনও উদ্বেগজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে৷ প্রবীণ এই বাম নেতার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে বলে সূত্রের খবর৷
[জোর ধাক্কা বিজেপির, রথযাত্রায় থাকতে নারাজ কুমার শানু]
অভীকবাবুর অসুস্থ হওয়ার খবর পেয়ে রাতেই সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও বিমান বসু নার্সিং হোমে পৌঁছে যান৷ রাতে ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ সিপিএমের মুখপত্র ‘গণশক্তি’ পত্রিকার সম্পাদক অভীক দত্তের অসুস্থতার খবর শুনে বেশ চিন্তিত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অভীকবাবুর চিকিৎসা যাতে কোনও ত্রুটি না থাকে, সে বিষয়ে তড়িঘড়ি হস্তক্ষেপ করেন তিনি৷ আজ, সোমবার দু’দিনের জেলা সফরে ঠাসা কর্মসূচি থাকায় অভীকবাবুকে দেখতে যেতে পারেননি মুখ্যমন্ত্রী৷ তবে, নিজে যেতে না পারলেও অন্যদের মারফৎ তিনি খোঁজ-খবর নিচ্ছেন বলে জানা গিয়েছে৷
[রাজ্যে শিক্ষক নিয়োগে কাটল জটিলতা, স্থগিতাদেশ প্রত্যাহার হাই কোর্টের]
গত ৫ জানুয়ারি, ২০১৭ সালে ‘গণশক্তি’র নতুন সম্পাদক পদে যোগ দেন অভীক দত্ত। এর আগে তিনি পত্রিকার সহ-সম্পাদক ছিলেন। বিদায়ী সম্পাদক নারায়ণ দত্তর স্থলাভিষিক্ত হন অভীক দত্ত। তথ্য বলছে, ১৯৮৩ থেকে ১৯৯৬ পর্যন্ত ‘গণশক্তি’র সম্পাদকের দায়িত্বে ছিলেন অনিল বিশ্বাস৷ পরে দীপেন ঘোষ ও নারায়ণ দত্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন৷ বর্তমানে অভীক দত্ত ‘গণশক্তি’র সম্পাদকের দায়িত্বে রয়েছেন৷ অভীকবাবু সিপিএমের রাজ্য কমিটির সদস্য৷ প্রথম থেকেই পার্টির পাশাপাশি ‘গণশক্তি’ পত্রিকার সঙ্গেও যুক্ত৷
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা