সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের টুইটে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বললেন, “রাজ্যে পুলিশ-প্রশাসন রাজনীতির খাঁচায় বন্দী। মুখ্যমন্ত্রী প্রশাসনকে মুক্ত করুন।” রাজ্যপালের এই টুইট নিয়েই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
রবিবার সকালেই পরপর দুটি টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানেই লেখেন, “রাজ্যে পুলিশ-প্রশাসন রাজনীতির খাঁচায় বন্দী। মুখ্যমন্ত্রী প্রশাসনকে মুক্ত করুন। দুর্ভাগ্যজনক যে, পুলিশ এবং প্রশাসন সবসময় শাসকপক্ষের দরজায়।” আরেকটি টুইটে ধনকড় লেখেন, “গণতন্ত্র এবং আইনের ভূমিকায় এ এক বড় আঘাত। রাজনৈতিক-প্রতিশ্রুত পুলিশ-প্রশাসন মৃত গণতন্ত্রের দৃষ্টান্ত। সরকারী কর্মীরা রাজনৈতিক কর্মী নন।”
Urge CM to unshackle political caging/chaining of POLICE and ADMINISTRATION @MamataOfficial
Law and order alarming-with reports of free run to illegal ‘bomb making’.
UNFORTUNATE- Police & administration ever at door of ruling party-in readiness to knock door of opposition.(1/3)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 23, 2020
[আরও পড়ুন: বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনা সারা, ৩-৪ দিনের মধ্যেই রাজনীতিতে ফিরছেন তথাগত রায়!]
পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেনন রাজ্যপাল। সম্প্রতি বিশ্বভারতী ইস্যুতেও আইন ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শাসকদলের আচরণের তীব্র নিন্দাও করেছিলেন। বিশ্বভারতীর মতো ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে এহেন ঘটনায় দুঃখ প্রকাশও করেছিলেন। এরপরই এদিন টুইটে ফের পুলিশ-প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করলেন ধনকড়।
This is staggering blow to ‘rule of law’ and democracy.
This menacing stance of police and administration @MamataOfficial would generate consequences.
Politically committed police and administration-death knell of democracy.
Public servants are not political workers. (2/3)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 23, 2020
[আরও পড়ুন:সাবেকি স্বর বাদ, একুশের আগে যুবসমাজকে কাছে টানতে নতুন স্লোগানে শান দিচ্ছে সিপিএম]
সর্বশেষ খবর
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে শান্তিচুক্তি নিয়ে, এবার যুদ্ধ থামবে?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার