অর্ণব আইচ: শহরের প্রাণকেন্দ্রে ‘স্যালন ও স্পা’-এর আড়ালে মধুচক্র। গোপন সূত্রে খবর পেয়ে শহরের এক অভিজাত এলাকায় গোয়েন্দা পুলিশ হানা দেয়। ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। তিন মহিলাকেও উদ্ধারও করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এর আগেও শহরের বেশ কিছু জায়গা থেকে মিলেছে স্পা ও ফ্যামিলি স্পায়ের আড়ালে মধুচক্রের খোঁজ। এবার সেই তালিকায় আরও এক স্পায়ের সংযোজন হল।
[ আরও পড়ুন: খাস কলকাতায় ভেজাল দুধের কারবারে ধৃত ৩, বড় চক্রের হদিশে পুলিশ ]
সম্প্রতি গোয়েন্দারা জানতে পারেন যে, শেক্সপিয়র সরণি থানা এলাকার শর্ট স্ট্রিটে একটি স্যালন ও স্পা চলছে। সেখানে আনাগোনা বাড়ছে মহিলাদের। ভিতরে রয়েছে কিউবিকল। তার ভিতরই চলছে মধুচক্র তথা যৌন ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে লালবাজারের গোয়েন্দারা সেখানে হানা দেন। হাতেনাতে তাঁরা ধরে ফেলেন দুই খদ্দেরকে। মধুচক্রের ম্যানেজার তথা মালিক চন্দন জয়সওয়াল, দুই দালাল মহম্মদ দানিশ, লোকনাথ দাসকেও গ্রেপ্তার করা হয়। ওই দুই দালালও বিভিন্নভাবে খদ্দেরদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের স্পায়ে নিয়ে আসত বলে অভিযোগ। এমনও অভিযোগ, তারা অভাবী যুবতীদেরও চাকরি দেওয়ার নাম করে স্পায়ে নিয়ে এসে বাধ্য করত যৌন ব্যবসায় নামতে। এই চক্রের পিছনে আরও কেউ রয়েছে কি না, তা জানতে ধৃতদের জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
[ আরও পড়ুন: মিলল ‘মৌখিক’ অনুমতি, শহিদ মিনারে অমিত শাহর সভা ঘিরে জটিলতা কাটার ইঙ্গিত ]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক