কলহার মুখোপাধ্যায়, বিধাননগর: শিশুদের জন্য রান্না করা মিড ডে মিলে পোকা পাওয়া গেল। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকটি শিশু। শুক্রবার এই ঘটনাটি ঘটেছে বাগুইআটির অন্নদাসুন্দরী হিন্দু বালিকা বিদ্যালয়ে। অসুস্থ জনা সতেরো শিশুকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হয়। এই ঘটনার পর অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ দেখান। এই স্কুলে প্রতিদিন প্রায় ২৫০ জনের মতো শিশু মিড ডে মিলের খাবার খায়। এদিনও জনা পঞ্চাশেক শিশুর পাতে পোকা পাওয়া গিয়েছে। তাদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়ে। ১৭ জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
[ফ্ল্যাটে উদ্ধার অভিনেত্রীর ঝুলন্ত দেহ, টালিগঞ্জে চাঞ্চল্য]
এই ঘটনার কথা চাউর হতেই স্কুলের সামনে ভিড় জমান অভিভাবকরা। তাঁদের স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয়। তারপর ক্ষোভে ফেটে পড়েন শিশুদের বাবা-মায়েরা। পরে স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষিকা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ক্ষোভ প্রশমিত হয়। তবে অভিভাবকরা শুধু নন। স্কুলের বাকি শিক্ষিকারা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এদিনই বারাসতে ডিএম-এর অফিসে গিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের অভিযোগ সরাসরি স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। স্কুলের স্টাফ কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, মিড ডে মিল নিয়ে বিস্তর সমস্যা আগে থেকেই রয়েছে। প্রধান শিক্ষিকার গাফিলতির কারণেই এদিন এতবড় একটি ঘটনা ঘটেছে। শিশুদের অপরিচ্ছন্ন খাবার পরিবেশন করার অভিযোগও তুলেছেন তাঁরা। রোজই অপরিচ্ছন্ন খাবার পরিবেশন করা হয়। প্রধান শিক্ষিকাকে এই কথা জানানোর পরও অবস্থা একই রয়েছে। (এই অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষিকাকে ফোন করা হয়েছিল। ফোন বন্ধ ছিল।)
[ছেলে-বউমার ‘নির্যাতনে’ ঘরছাড়া, ভিক্ষে করে দিন গুজরান প্রবীণ দম্পতির ]
এই স্কুলে প্রথম স্থান পেয়ে অষ্টম শ্রেণিতে উঠেছে তিনাক্ষী সাহা। তার কাকা সঞ্জয় জানিয়েছেন, মিড ডে মিলের মান ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে বলে তিনাক্ষীকে সেই খাবার খেতে বারণ করেছেন তাঁরা। উত্তর ২৪ পরগনা অতিরিক্ত জেলাশাসক সুরজিৎ বসু জানিয়েছেন, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তকারী দল যাবে স্কুলে। অভিযোগ খতিয়ে দেখা হবে।
সর্বশেষ খবর
-
‘দৃশ্যম ৩’-এ ভয়ানক ষড়যন্ত্রে বিদ্ধ ‘সালগাঁওকর’, জোড়া এন্ট্রিতে বাড়ছে হৃদস্পন্দন, ২ অক্টোবরই যবনিকা পতন!
-
মুম্বইয়ের ইসকন মন্দিরে ত্রিপক্ষীয় জোট, বৈদিক শিক্ষায় কর্পোরেট বিশ্বকে জুড়বে বি.আর.সি.
-
আম্পায়ারকে মায়ের দিব্যি! তিলকের স্লেজিংয়ের ‘বদলা’, দলীপ ফাইনালে শিরোনামে শুধুই বৈভব
-
মদ্যপ অবস্থায় মণ্ডপে প্রবেশ নিষেধ, বিরাট সিদ্ধান্ত কলকাতার এই পুজো কমিটির
-
তালসারি-উদয়পুরে উদ্ধার ৫ ওরাংওটাং! কীভাবে ঢুকল ভারতে? ঘনাচ্ছে রহস্য