অর্ণব আইচ: বিভিন্ন শহরে আইএসআই গুপ্তচররা ওঁত পেতে বসে রয়েছে বলেই একাধিক রিপোর্টে তা উল্লেখ করা হয়েছে। কলকাতাও কী রয়েছে সেই তালিকায়? শহর থেকে পাক গুপ্তচর সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তারির ঘটনায় আরও জোরাল সেই প্রশ্ন।
শুক্রবার কলকাতা পুলিশের এসটিএফ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতের নাম ভক্তবংশী ঝাঁ। বছর ছত্রিশের ওই ব্যক্তি বিহারের দ্বারভাঙার বাসিন্দা। কয়েকদিন ধরে ক্যুরিয়ার সংস্থার কাজ করত সে। দিল্লিতেও ছিল অভিযুক্ত। তদন্তকারীরা জানান, গত ৩ মাস ধরে কলকাতায় ছিল ভক্তবংশী ঝাঁ। শনিবার তাকে আদালতে পেশ করা হবে।
[আরও পড়ুন: স্ক্র্যাপ গোডাউনে হানা আরপিএফের, উদ্ধার রেলের লক্ষ লক্ষ টাকার চোরাই সামগ্রী, গ্রেপ্তার ৩]
ধৃতের বিরুদ্ধে তথ্যপাচারের অভিযোগ রয়েছে। তদন্তকারীদের দাবি, ধৃতের মোবাইলে বেশ কয়েকটি ছবি, ভিডিও এবং অনলাইন চ্যাট পাওয়া গিয়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। তা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে বলেই মনে করছেন তদন্তকারীরা।
[আরও পড়ুন: বন্ধ দোকানপাট, গড়াচ্ছে না বাসের চাকা, ৬ বছর পর পাহাড় বন্ধে বিপাকে পর্যটকরা]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের