দিশা ইসলাম, নিউটাউন: কামদুনি গণধর্ষণ ও খুন কাণ্ডে কলকাতা হাই কোর্টে রদ ফাঁসির সাজা। ওই রায় নিয়ে বিভিন্ন মহলে চলছে জোর তরজা। তারই মাঝে নিউটাউনে তথ্যপ্রযুক্তি কর্মীকে গণধর্ষণের অভিযোগ। মাদক দ্রব্য পান করিয়ে সাপুরজি আবাসনে গণধর্ষণ করা হয় বলেই অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার ৩।
সাপুরজি আবাসনে শুক্রবার রাতে পার্টি ছিল। বন্ধুদের সঙ্গে সেখানেই মদ্যপান করেন ওই তথ্যপ্রযুক্তি কর্মী। অভিযোগ, ওই তরুণীকে গণধর্ষণ করা হয়। শনিবার সকালে টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। এই ঘটনায় তিন আইটি কর্মীকে গ্রেপ্তার করা হয়।
[আরও পড়ুন: ‘যেখানে বলবেন দেখা করব’, কলকাতায় এসে চ্যালেঞ্জ সাধ্বীর, ‘রাজভবনের সামনে আসুন’, পালটা অভিষেকের]
ধৃতরা হল কৃষ্ণলাল রায়, জয়কিম এবং রাহুল সরকার। ধৃতদের মধ্যে একজন এন্টালি এবং অপর দুজনকে নিউটাউন এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে। টেকনো সিটি থানায় ওই তরুণীর বয়ান রেকর্ড করা হয়েছে। নির্যাতিতা তরুণী এবং ধৃতরা একই সংস্থার কর্মী। প্রত্যেকে একে অপরের পূর্বপরিচিত। চেনা পরিচিতির সুযোগেই ওই যুবকেরা তরুণীকে গণধর্ষণ করে বলেই অভিযোগ।
[আরও পড়ুন: সিকিমের হড়পা বানে দেহ ভেসে গেল বাংলাদেশে! কোচবিহার সীমান্তে হস্তান্তর করল BGB]
সর্বশেষ খবর
-
থেঁতলে গিয়েছে খুলি, সাঁকরাইলে বৃদ্ধার রহস্যমৃত্যু! ঝোপের ধারে লাশ দেখে থ পুলিশও
-
ভারতীয় বায়ুসেনার অসামান্য বীরগাথা ‘অপারেশন সফেদ সাগর’, পড়ুন রিভিউ
-
শ্রুতি হাসানের মতো বিড়ালে অ্যালার্জি? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন
-
লালকেল্লা নয়, স্বাধীনতার মুহূর্তে তেরঙ্গা উত্তোলন কোথায় হয়েছিল জানেন? নেপথ্যে ঐতিহাসিক কারণ
-
নেতাজির নামে ‘কুকথা’য় অনন্তের বিরুদ্ধে পুলিশের মামলা রুজু! শিক্ষক-সহ ৫ অনুগামী গ্রেপ্তার কোচবিহারে