ক্ষীরোদ ভট্টাচার্য: আন্দোলনের ৪০ দিন অতিক্রান্ত। এখনও রাস্তায় জুনিয়র চিকিৎসকরা। চলছে কর্মবিরতিও। কাজে ফিরতে চেয়ে এবার আরও কয়েক দফা জুড়লেন আন্দোলনকারীরা। বরং আরও এক দফা আলোচনা চাইছেন তাঁরা। সূত্রের দাবি, আন্দোলনের ৪০তম দিনে জুনিয়র ডাক্তাররা আরও কয়েক দফা দাবি নিয়ে রাজ্য সরকারের ফের ইমেল করলেন। দাবিগুলির মধ্যে অন্যতম স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের অপসারণ এবং ছাত্র সংসদ নির্বাচন।
আন্দোলনকারীদের দাবি, সুপ্রিম কোর্টের ভূমিকাও ইতিবাচক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সদার্থক আলোচনা হয়েছে। কিন্তু জুনিয়র ডাক্তারদের সমস্ত দাবি মানা হয়নি বলেই অভিযোগ। স্বাস্থ্যসচিবকে এখনও সরানো হয়নি। চতুর্থ ও পঞ্চম দফা দাবি মানা ঘিরেও ধোঁয়াশা রয়েছে। একইসঙ্গে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা প্রতি কলেজে দ্রুত ছাত্র নির্বাচন করে ছাত্র সংসদ গঠনের দাবিও তুলেছেন। সরব হয়েছেন প্রতিটি মেডিক্যাল কলেজে টাস্ক ফোর্স গঠন, জুনিয়র এবং রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনকে মান্যতা দেওয়ার দাবিতেও। এ নিয়ে ইতিমধ্যে রাজ্যকে একটি ইমেলও করেছেন। এবার রাজ্য সরকার কী পদক্ষেপ করে সেটাই এখন দেখার। উল্লেখ্য, এই দাবি গুলি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও হয়েছিল। কিন্তু সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসা যায়নি।

দীর্ঘ টানাপোড়েনের পর আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রায় সব দাবি মেনে নিয়েছে রাজ্য সরকার। অথচ তার পরও কাজে ফিরতে নারাজ তাঁরা। মঙ্গলবার গভীর রাতে বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছেন, আরও আলোচনা চান তাঁরা। যতদিন না সেই আলোচনা হচ্ছে অবস্থান বিক্ষোভ চলবে। অর্থাৎ জারি থাকবে কর্মবিরতি। এহেন পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রশ্ন, আর কবে কাজে ফিরবেন ডাক্তাররা! হাসপাতালের স্বাভাবিক পরিষেবা থেকে বঞ্চিত হয়ে মানুষের মনে বাড়ছে ক্ষোভ। দাবি উঠছে কর্মবিরতি প্রত্যাহার করে এবার হাসপাতালে ফিরুন জুনিয়র চিকিৎসকরা।
সর্বশেষ খবর
-
কোমরে শিকল, টেনে হিঁচড়ে হাঁটানো হল রাস্তায়! তালিবানি কায়দায় কিশোরীকে অত্যাচার বাংলাদেশে
-
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিধ্বংসী আগুন! বিপদ এড়াতে ছুটল দমকল, তারপর…
-
‘গেরুয়ার অপমানে শিকড়-সহ উপড়ে ফেলব’, যাদবপুরে দাঁড়িয়ে শপথ শুভেন্দুর
-
স্বাধীনতার ৭৯ বছরেও মেলেনি বিদ্যুৎ, বিধায়কের উদ্যোগে অবশেষে বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল আলো
-
বদলে গেল সিএফএল চ্যাম্পিয়নশিপ রাউন্ডে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ম্যাচের সূচি, কেন?