Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬
Kerala intelligence wants to take custody of a fraudster

বিজ্ঞাপনের মাধ্যমে ২৫ লক্ষ টাকা জালিয়াতি! অভিযুক্তকে পেতে কলকাতায় কেরলের গোয়েন্দারা

কলকাতাতেই এখন জেলবন্দি অভিযুক্ত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০২৩, ২৩:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০২৩, ২৩:৫৫

options
link
বিজ্ঞাপনের মাধ্যমে ২৫ লক্ষ টাকা জালিয়াতি! অভিযুক্তকে পেতে কলকাতায় কেরলের গোয়েন্দারা zoom
ছবি: প্রতীকী

অর্ণব আইচ: কলকাতা থেকে কেরল। অনলাইন বিপণিতে কেউ কোনও কিছু বিক্রির বিজ্ঞাপন দিলেই এগিয়ে আসত লোকটি। অনলাইনেই তা বেশি দামে কেনার জন‌্য ব‌্যস্ত হয়ে পড়ত। বিক্রেতাও ভাল ক্রেতা পেয়ে খুশি। কিন্তু স‌্যামুয়েল ফারিসের পাতা ‘সূক্ষ্ম ফাঁদে’ পা দিয়েই বিপদে পড়েছেন দক্ষিণ ভারতের কেরল থেকে পূর্ব ভারতের কলকাতা বা দিল্লি-সহ উত্তর ভারতের অজস্র মানুষ। আগেই স‌্যামুয়েল ফারিসকে গ্রেপ্তার করেছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। এই শহরেই এখন সে জেলবন্দি। এবার কেরলেরই আদি বাসিন্দা স‌্যামুয়েল ফারিসকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিতে এল কেরল পুলিশের সাইবার গোয়েন্দাদের একটি টিম।

পুলিশ জানিয়েছে, স‌্যামুয়েলের নজর থাকত বেশ কয়েকটি অনলাইন বিপণির উপর। কেউ অনলাইন বিপণির মাধ‌্যমে কেনাবেচা করলেই তাঁকে টার্গেট করত সে। কোনও দরাদরি না করেই বিক্রেতার দামে রাজি হয়ে টেবিল চেয়ার থেকে গাড়ি, সবকিছু কেনারই টোপ দিত সে। বরং বিক্রেতার বিশ্বাসভাজন হওয়ার জন‌্য বলত, আগাম কিছু টাকা দিয়ে বুকিং করতে চায়। ওই প্রস্তাবে রাজি হতেই সেই বিক্রেতা পড়তেন স‌্যামুয়েলের জালিয়াতির জালে। সে একটি ইউআরএল কোড পাঠিয়ে তা স্ক‌্যান করতে বলত। বিক্রেতা তা স্ক‌্যান করার পর তাঁর ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্ট থেকে কখনও এক টাকা, আবার কখনও বা দশ টাকা পাঠাতে বলত। সেই টাকা পাঠানোর পরই বিক্রেতার অ‌্যাকাউন্টে টাকা আসার বদলে কয়েক মিনিটের মধ্যেই উধাও হয়ে যেত যাবতীয় টাকা। কেরলেই হাত পাকায় স‌্যামুয়েল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বিচ্ছিন্ন পুরুলিয়ার গাংটিকুলিতেও ভোটের হাওয়া, নৌকায় দামোদর পেরিয়ে প্রচার TMC’র]

এই পদ্ধতিতেই অন্তত ৬ জনের কাছ থেকে ২৫ লাখ টাকা হাতায় সে। ক্রমে স‌্যামুয়েলের পরিচয় জানতে পারেন কেরলের সাইবার বিভাগের গোয়েন্দা আধিকারিকরা। তারপরই বিপদ আঁচ করে কেরল থেকে পালিয়ে যায় স‌্যামুয়েল। কিছুদিন দিল্লিতে বসে উত্তর ভারতের বহু বাসিন্দার টাকা হাতায় বলে অভিযোগ। এর পর সে পালিয়ে থাকতে শুরু করে কলকাতায়ও। আবার কখনও বা পালিয়ে যেত অন‌্য রাজ্যে। কলকাতার একাধিক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে তার সন্ধান পায়। তাকে গ্রেপ্তার করেন লালবাজারের গোয়েন্দারা। এতদিন স‌্যামুয়েল প্রেসিডেন্সি জেলেই বন্দি অবস্থায় ছিল। বুধবার কলকাতায় আসেন কেরলের গোয়েন্দারা। কেরলে দায়ের হওয়া অন্তত ৬টি সাইবার অপরাধের কিনারা করতে তাকেই নিজেদের হেফাজতে নেওয়ার জন‌্য আবেদন জানায় কেরল পুলিশের আধিকারিকরা। তাকে জেরা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: তৃণমূল ও সিপিএমের সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ, আশঙ্কাজনক তেহট্ট থানার IC]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.