পুজোয় হোর্ডিং-ব্যানার-গেট লাগাতে অনুমতি বাধ্যতামূলক করার পর এবার এলইডি বিজ্ঞাপনে চড়া হারে কর ধার্য করল কলকাতা পুরসভা (KMC on LED Ads)। বুধবার পুরসভার তরফে জানানো হয়েছে, এলইডি পিছু প্রতি বর্গফুটের জন্য ৬০০ টাকা হিসাবে আগেই জমা দিয়ে অনুমতি নিতে হবে। এরপর এলইডি বিজ্ঞাপনের সঙ্গে লাগিয়ে রাখতে হবে অনুমতির আইডি নম্বর।
গত কয়েক বছর এই এলইডি বিজ্ঞাপন লাগিয়ে কলকাতার নামী পুজো কমিটিগুলো লক্ষ লক্ষ টাকা নিজেদের তহবিলে জোগাড় করছিল। বিশেষ করে দক্ষিণ কলকাতার একটি নামী পুজো রাসবিহারী এভিনিউর দীর্ঘ এলাকায় এই ডিজিটাল বোর্ড লাগানো হত। এবারও তাদের বুকিং সম্পূর্ণ। তবে পুরকর দিয়ে অনুমতি নেওয়ার খবরে মাথায় হাত নামী বিজ্ঞাপন এজেন্সিগুলির। কারণ, যে হারে পুরকর ধার্য করা হয়েছে তাতে এলইডি পিছু নূন্যতম দৈনিক ২০ থেকে ২৫ হাজার টাকা পড়ছে। জাম্বো এলইডি লাগালে দৈনিক ৫০ হাজার টাকা হিসাবে কর্পোরেশনে জমা দিতে হবে। তাৎপর্যপূর্ণ হল, পুজোয় হোর্ডিং ব্যানার ও এলইডি এর জন্য যে পারমিশন আইডি দেওয়া হচ্ছে সেখানে জালিয়াতি রুখতে বিশেষ কিউ আর কোড লাগানো হচ্ছে।
আরও পড়ুন:
প্রায় দু’দশক পরে পুজোর কলকাতায় রাস্তায় ওভার গেট, হোর্ডিং-ব্যানার লাগাতে গিয়ে এবছর হোঁচট খেতে হচ্ছে দুর্গাপুজোর উদ্যোক্তাদের। পুরসভার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, প্রতিটি ব্যানার, গেট বা হোর্ডিং লাগানোর আগে অবশ্যই কর্পোরেশনের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ নেওয়া বাধ্যতামূলক। পুরসভার সার্কুলার মেনে ২০ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে পুরসভার বিজ্ঞাপন দপ্তরে এসে লিখিতভাবে আবেদন করতে হচ্ছে পুজো উদ্যোক্তাদের। শর্ত মেনে আগামী ৩ অক্টোবরের আগে কোনও হোর্ডিং, ফ্লেক্স, ব্যানার লাগানো যাবে না। আর পুজো শেষ হলেই ২৯ অক্টোবরের মধ্যে পুজোর সব হোর্ডিং রাস্তা থেকে খুলে ফেলতে হবে। পুরসভা সাফ জানিয়ে দিয়েছে, বিজ্ঞাপনের জন্য বাঁশের অস্থায়ী গেটের সর্বোচ্চ উচ্চতা ২২ ফুট হতে হবে। পুজোর ক’টা দিন হোর্ডিং, ব্যানার, ফ্লেক্স এমন ভাবে বসাতে হবে, যাতে অন্য স্থায়ী হোর্ডিং, রাস্তার আলো, যাত্রী ছাউনিতে সমস্যা না হয়। অনুমোদন পাওয়া হোর্ডিংয়ে পুরসভার পারমিশন আইডি, পুজো কমিটির নাম ও বিজ্ঞাপনদাতার নাম-ফোন নম্বর লেখা থাকতে হবে।
সর্বশেষ খবর
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র
-
SIR-এ বাদ, ট্রাইব্যুনালেও ওঠেনি নাম, হতাশায় চরম সিদ্ধান্ত কালনার যুবকের!
-
নাম জড়ায় ভূপেশ বাঘেল, রণবীর কাপুরদের! গ্রেপ্তার সেই মহাদেব বেটিং অ্যাপের কিংপিং
-
নেতাজি ও বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সম্পর্ক, ফৈজাবাদের রহস্যময় সেই সাংকেতিক চিঠি
-
পঞ্চম দিনেও এল না সোনা, আশার আলো অ্যাথলেটিক্স-কবাডি, ষষ্ঠ দিনে এশিয়াডে সাফল্য পাবে ভারত?