Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Kolkata Metro

অফিস টাইমে মেট্রো বিভ্রাট! পরপর বাতিল, দেরিতে চলায় চরমে যাত্রী ভোগান্তি

অফিস টাইমে কলকাতা মেট্রোর ব্লু লাইনে পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ১৪:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ১৪:৪৮

options
link
অফিস টাইমে মেট্রো বিভ্রাট! পরপর বাতিল, দেরিতে চলায় চরমে যাত্রী ভোগান্তি zoom
ফাইল ছবি।
Advertisement

সোমবার কাজের দিনের শুরুতেই মেট্রোয় দুর্ভোগের শিকার যাত্রীরা। অফিস টাইমে কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনে পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ। রবিবার দিনভর শহিদ ক্ষুদিরাম স্টেশনে পরিষেবা বন্ধ ছিল। সোমবার সকালেও ওই অংশে মেট্রো দেরিতে চলছে বলে অভিযোগ করছেন যাত্রীরা। অন্যদিকে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামমুখী মেট্রোও দেরিতে চলছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, পরপর বেশ কয়েকটি মেট্রো বাতিল হয়েছে। অফিস টাইমে মেট্রো বাতিল বা দেরিতে চলায় ব্যাপক সমস্যায় পড়তে হয়েছে যাত্রীদের।

সকাল থেকে মেট্রো বিভ্রাটের জেরে নাকাল যাত্রীরা। দক্ষিণেশ্বর থেকে মেট্রোয় উঠতে গিয়েও বেগ পেতে হয়েছে যাত্রীদের। এক অফিস যাত্রীর অভিযোগ, ‘দক্ষিণেশ্বর থেকে পরপর দুটি মেট্রো বাতিল হয়েছে। স্টেশনে থিকথিকে ভিড় যাত্রীদের। কোনওক্রমে মেট্রোয় উঠতে পারলেও পা রাখার জায়গা নেই।’ পরবর্তী স্টেশনগুলিতেও একই ছবি ধরা পড়েছে। মেট্রোর সমস্যার কারণে রীতিমতো সোমবারের সকালে নাজেহাল অবস্থা হয়েছে যাত্রীদের। একদিকে যেমন বাতিল হয়েছে পরপর বেশ কয়েকটি মেট্রো। তেমনই নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে মেট্রো চলেছে। যার জেরে তিল ধারণের জায়গা ছিল না স্টেশনগুলিতে। আরও এক যাত্রীর অভিযোগ, ‘প্রতিটি স্টেশনেই ২ থেকে ৩ মিনিটের বেশি সময় দাঁড়াচ্ছিল মেট্রো। ভিড়ের চাপে দরজা বন্ধ হচ্ছে না।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, রবিবার কবিসুভাষ মেট্রো স্টেশনের কাজ চালুর করার জন্য শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে রেক রিভার্সাল করা হয়। যাতে ওই স্টেশন থেকেই ডাউনের মেট্রো ঘুরে আপ লাইনে যেতে পারে, তার ব্যবস্থা করা হয়। যার জেরে রবিবার দিনভর মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ ছিল। সোমবার পরিষেবা সচল হলেও ব্লু লাইনে যাত্রী পরিষেবায় নাকাল হতে হল যাত্রীদের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.