খাস কলকাতায় চলন্ত বাসে কিশোরীর যৌন হেনস্তা (Kolkata Molestation Case)! এবার কাঠগড়ায় এক প্রৌঢ়। ওই কিশোরীর অভিভাবক ও অন্য যাত্রীরা অভিযুক্ত প্রৌঢ়কে বাস থেকে নামিয়ে আনেন। অভিযুক্তকে তুলে দেওয়া হয়েছে বেহালা (Behala) মহিলা থানার পুলিশ আধিকারিকের হাতে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ঘটেছে ঘটনাটি। ১৬ বছর বয়সের ওই কিশোরী তার মায়ের সঙ্গে আলিপুরের গোপালনগর থেকে একটি বেসরকারি বাসে উঠেছিল। ভিড় বাসে দাঁড়িয়ে ছিল ওই কিশোরী। তার কাছে এসে দাঁড়ায় ওই প্রৌঢ়। চলন্ত বাসেই সে কিশোরীকে যৌন হেনস্তা (Kolkata Molestation Case) করে বলে অভিযোগ। প্রথমে কিশোরী সরে দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু ভিড় বাসে তা সম্ভব হয়নি। সেই সুযোগে লাগাতার আপত্তিকরভাবে কিশোরীকে স্পর্শ করে গুণধর।
আরও পড়ুন:
কিশোরীর আচরণ দেখে তার মা বুঝতে পারে কিছু একটা হয়েছে। তারপরই গোটা বিষয়টা টের পান তিনি। স্বাভাবিকভাবেই তিনি প্রতিবাদ করেন। প্রথমে প্রৌঢ় বচসা শুরু করে। তার পর সে পালানোর জন্য বাস থেকে নামার চেষ্টা করে। কিন্তু সাহস করে ওই কিশোরীর মা তাকে আটকান। কয়েকজন সহযাত্রীও তাঁকে সাহায্য করেন। বেহালা থানার কাছে বাস পৌঁছলে অভিযুক্তকে নামিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
সর্বশেষ খবর
-
ভারতের বিরুদ্ধে তারকাখচিত দল ঘোষণা ব্রাজিলের, ‘সব ম্যাচ গুরুত্বপূর্ণ’, বলছেন কার্লে
-
ডোপ কেলেঙ্কারিতে বিদ্ধ ভারত! এশিয়াডের আগেই বাদ তিন কুস্তিগির, কমছে পদকজয়ের আশা
-
দেবীদুর্গার মণ্ডপসজ্জায় এবার বিদেশিনী, বাঙালি শিল্পীর হাত ধরে পুজোয় দেবেন কোন বার্তা?
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা