Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Kolkata Police Death

Kolkata Police Death: খাস কলকাতায় পুলিশকর্মীর রহস্যমৃত্যু! ঘর থেকে উদ্ধার দেহ

মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩, ১৫:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩, ১৫:১১

options
link
Kolkata Police Death: খাস কলকাতায় পুলিশকর্মীর রহস্যমৃত্যু! ঘর থেকে উদ্ধার দেহ zoom
Advertisement

নিরুফা খাতুন: খাস কলকাতায় পুলিশকর্মীর রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পর্ণশ্রীতে। কিন্তু কী কারণে এই চরম সিদ্ধান্ত? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

জানা গিয়েছে, মৃত পুলিশ কর্মীর নাম পুলক দত্ত। বেহালার পর্ণশ্রী থানা এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। স্ত্রী-মেয়েকে নিয়ে সংসার। এদিন রাতে বাড়িতে একাই ছিলেন ওই পুলিশকর্মী। স্ত্রী ও মেয়ে ছিলেন না বাড়িতে। তাঁরা ফিরে একাধিকবার ডাকাডাকি করলেও পুলকবাবু কোনও সাড়া দেননি। স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে যান তাঁর স্ত্রী। এদিকে ডাকাডাকিতে প্রতিবেশীরা বেড়িয়ে আসেন। এর পর খবর দেওয়া হয় পর্ণশ্রী থানায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: Bhangar Murder: সামান্য অশান্তির জেরে বউদিকে কুপিয়ে খুন! পুলিশের জালে ‘গুণধর’ দেওর]

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় বিশাল বাহিনী। দরজা ভাঙতেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হন পুলিশ কর্মী। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে পুলিশ। কিন্তু কী কারণে ওই পুলিশ কর্মী আত্মঘাতী হলেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। চাকরি বা পারিবারিক জীবনে কোনও সমস্যা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: বর্ধমানে তরুণীর রহস্যমৃত্যু, ছোট মেয়ের উসকানিতে বড় মেয়েকে পুড়িয়ে খুন বাবা-মায়ের?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.