Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ৬ জুলাই ২০২৬

আরও বিপাকে শামি, স্ত্রীর অভিযোগে ধর্ষণ ও খুনের চেষ্টার মামলা রুজু করল পুলিশ

শামি-সহ তাঁর পরিবারের পাঁচ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা পুলিশের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০১৮, ১০:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০১৮, ১০:৪১

options
link
আরও বিপাকে শামি, স্ত্রীর অভিযোগে ধর্ষণ ও খুনের চেষ্টার মামলা রুজু করল পুলিশ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও বিপাকে মহম্মদ শামি। এবার তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করলেন তাঁর স্ত্রী হাসিন জাহান। লালবাজারে কলকাতা পুলিশের সদর দপ্তরে শামি ও তাঁর শ্বশুরবাড়ির মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন হাসিন। পুলিশ শামির বিরুদ্ধে ৩৭৬ (ধর্ষণ), ৩০৭ (খুনের চেষ্টা) এবং ৪৯৮এ-র (বধূ নির্যাতনের) মতো জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে। শামির দাদার বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন হাসিন। বৃহস্পতিবারই শামির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন স্ত্রী হাসিন। পাকিস্তানের সঙ্গে ম্যাচ ফিক্সিং থেকে পাক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কেও অভিযোগ তুলেছিলেন শামি। বলেছিলেন, সৎসাহস থাকলে কলকাতায় আসত শামি। অন্যদিকে ধরমশালায় দেওধর ট্রফি খেলতে ব্যস্ত শামি জানান, সব অভিযোগ মিথ্যে। পালটা অভিযোগ করেন, হাসিনের মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই এসব উলটোপালটা অভিযোগ করছে।

[শামিকে ফের নিশানা স্ত্রীর, ব্লক করা হল হাসিনের ফেসবুক অ্যাকাউন্ট]

শামিকে নিয়ে ঘটে চলা টানা নাটক নয়া মোড় নেয় বৃহস্পতিবার। নিজের আইনজীবী জাকির হোসেনকে নিয়ে সোজা লালবাজারে চলে যান হাসিন। দেখা করেন গোয়েন্দাপ্রধান প্রবীণ ত্রিপাঠীর সঙ্গে। শামির বিরুদ্ধে মানসিক ও শারীরিক নিগ্রহ, অন্য মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক এসব অভিযোগ তো ছিলই। এবার তাঁর বিরুদ্ধে ধর্ষণ, খুনের চেষ্টা এবং বধু নির্যাতনের মামলা রুজু হওয়ায় প্রশ্নের মুখে ভারতীয় পেসারের কেরিয়ার। হাসিনের অভিযোগ, কেন কলকাতায় এসে স্ত্রী ও পরিবারের সঙ্গে বসে বিষয়টি মেটাচ্ছেন না শামি। আসবেন বলেও হাসিনের আইনজীবীকে কথা দিয়েছিলেন। কিন্তু শুক্রবার সকাল পর্যন্ত তিনি আসেননি। উলটে সংবাদমাধ্যমকে বলছেন তিনি নির্দোষ। তাঁর বক্তব্য, যে মোবাইলে অন্য মহিলার সঙ্গে শামির আপত্তিকর চ্যাট হয়েছে বলে অভিযোগ উঠেছে সেটা নাকি শামির নয়। তাঁকে ফাঁসানোর জন্য এমন অপপ্রচার চলছে বলে অভিযোগ শামির।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
[বোর্ডের কন্ট্রাক্ট লিস্ট থেকেও বাদ শামি, প্রশ্নের মুখে কেরিয়ার]

দীর্ঘদিন ধরে অত্যাচার করতেন মহম্মদ শামি। তাঁকে হত্যা করারও চেষ্টা করেছিলেন। এমনকী একাধিক বিবাহ-বহির্ভূত সম্পর্কও রয়েছে তাঁর। পাকিস্তানের মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। ভারতীয় পেসারের বিরুদ্ধে এমনই সব বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন হাসিন। মঙ্গলবার দুই মহিলার সঙ্গে চ্যাটের একটি স্ক্রিনশটও ফেসবুকে পোস্ট করেন তিনি। হাসিন জাহানের দাবি, ওই দুই মহিলার সঙ্গে শামি চ্যাট করছিলেন। যে চ্যাটের ভাষাতেই স্পষ্ট, শামির সঙ্গে বন্ধুত্বের চেয়ে গভীর সম্পর্ক রয়েছে তাঁদের। সুবিচারের আশায় বুধবার দ্বারস্থ হয়েছিলেন লালবাজারেও। বৃহস্পতিবার ফের নয়া অভিযোগ তুললেন হাসিন। তাঁর দাবি, পাকিস্তানের মহিলা টাকা দিতেন শামিকে। অর্থ আনতে দুবাই-ব্রিটেনেও যেতেন শামি। যখন তিনি বাড়ি ফিরতেন, তখনও তাঁর ব্যাগে তালা লাগানো থাকত। অনেকবার জিজ্ঞেস করেও কোনও উত্তর মেনেনি। জানতে চাইলে শামি বলতেন, এসব তাঁর ব্যক্তিগত ব্যাপার। তাই হাসিনের অনুরোধ, কেন পাক মহিলা তাঁকে অর্থ দেন? ব্রিটেন-দুবাইয়ের সঙ্গে তাঁর কী যোগসূত্র রয়েছে? এসব খতিয়ে দেখুক বিসিসিআই।

[পাকিস্তানের মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক শামির, লালবাজারে স্ত্রী হাসিন]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.